কত সালের আন্দোলনের সফলতা বাঙালি জাতির জাতীয়তাবাদের বীজবপন করে- বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সফলতা বাঙালি জাতির জাতীয়তাবাদের বীজ বপন করে। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়। পাকিস্তান রাষ্ট্রে বাঙালির ন্যায্য অধিকারের দাবির প্রথম বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে। এর মাধ্যমেই বাঙালিদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, '৬২-এর ছাত্র আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় সবই '৫২-এর ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। অর্থাৎ ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্যে জাতীয় সংহতি ও একাত্মবোধ সৃষ্টি করে এবং নিজেদের স্বাতন্ত্র্য সত্তা সম্পর্কে সচেতন করে তোলে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বীজ রোপিত হয়। যার চূড়ান্ত ফল হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
কত সালের আন্দোলনের সফলতা বাঙালি জাতির জাতীয়তাবাদের বীজবপন করে- বিশ্…
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর