শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক'-এ নির্দেশিত আন্দোলনটির সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' এ নির্দেশিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাঙালিরা সভা-সমাবেশ করে প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের ১৪৪ দ্বারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বাংলার ছাত্র-জনতা মিছিল বের করে। উদ্দীপকের 'ক' নং চিত্রেও 'রাষ্ট্রভাষা বাংলা চাই' লেখা প্ল্যাকার্ড নিয়ে মানুষের আন্দোলনের চিত্র উল্লেখ করা হয়েছে যা ভাষা আন্দোলনকে নির্দেশ করে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, কর্মকর্তা, কর্মচারী, কৃষক-শ্রমিক সকল পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। ফলে তাদের মধ্যে সামাজিক সংহতি ও ঐক্যের ঐতিহ্য সৃষ্টি হয়। শুধু তাই নয় এ আন্দোলনের ফলে পূর্ব বাংলায় ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয়। পাশাপাশি বাঙালিরা সংস্কৃতির ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হয়। নিজেদের ভাষায় গান, কবিতা এবং নিজস্ব সংস্কৃতি পালনে পাকিস্তানিরা বাধা দিলে বিশেষত রবীন্দ্রনাথের লেখা গান কবিতাকে হিন্দুয়ানি বলে প্রচার করলে বাঙালিরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাই বলা যায়, ভাষা আন্দোলনে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাপক।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক'-এ নির্দেশিত আন্দোলনটির সামাজিক ও সাংস্ক…

ঢাকা কলেজ · 2025

উত্তর

১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ বলতে বাঙালির নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, বৃদ্ধিবৃত্তি তথা নিজস্ব জাতিসত্তাকে বোঝায়। জাতীয়বাদ হচ্ছে মানসিক চেতনা বা অনুভূতি। বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশের অস্তিত্বের মূল। ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, দৈহিক আকার ও বিভিন্ন কারণে বাঙালি জাতি অন্যান্য জাতিসত্তা থেকে আলাদা। অর্থাৎ রাজনৈতিক, শাসনতান্ত্রিক ও সাংস্কৃতিক বিভিন্ন ঘটনা পূর্ব বাংলার মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা নিজেদের আলাদা ভাবতে শুরু করে। ফলে তারা শাসন, শোষণ ও নিপীড়নের উর্ধ্বে থেকে নিজেদের ভাগ্য গড়তে আগ্রহী হয়ে ওঠে। এভাবে পর্যায়ক্রমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' এ নির্দেশিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাঙালিরা সভা-সমাবেশ করে প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের ১৪৪ দ্বারা ভঙ্গ করে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বাংলার ছাত্র-জনতা মিছিল বের করে। উদ্দীপকের 'ক' নং চিত্রেও 'রাষ্ট্রভাষা বাংলা চাই' লেখা প্ল্যাকার্ড নিয়ে মানুষের আন্দোলনের চিত্র উল্লেখ করা হয়েছে যা ভাষা আন্দোলনকে নির্দেশ করে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, কর্মকর্তা, কর্মচারী, কৃষক-শ্রমিক সকল পেশার মানুষ এক কাতারে এসে দাঁড়ায়। ফলে তাদের মধ্যে সামাজিক সংহতি ও ঐক্যের ঐতিহ্য সৃষ্টি হয়। শুধু তাই নয় এ আন্দোলনের ফলে পূর্ব বাংলায় ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয়। পাশাপাশি বাঙালিরা সংস্কৃতির ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হয়। নিজেদের ভাষায় গান, কবিতা এবং নিজস্ব সংস্কৃতি পালনে পাকিস্তানিরা বাধা দিলে বিশেষত রবীন্দ্রনাথের লেখা গান কবিতাকে হিন্দুয়ানি বলে প্রচার করলে বাঙালিরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাই বলা যায়, ভাষা আন্দোলনে সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য ব্যাপক।

উত্তর

উদ্দীপকে চিত্র 'ক' এর ভাষা আন্দোলন চিত্র 'খ' তথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস। এ আন্দোলনের ফলে বাঙালি জাতীয়তাবাদের চেতনা সৃষ্টি হয়। যা বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির পথ সুগম করে এবং স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমেই। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা ধাপে ধাপে স্বাধিকার থেকে স্বায়ত্তশাসন এং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম সবই ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনের প্রশ্নে বাঙালি জাতি প্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়। এ আন্দোলনে উদ্বুদ্ধ হয়েই তারা পাকিস্তানিদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয় এবং ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম প্রতিটি আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। অর্থাৎ ভাষাআন্দোলনের অনুপ্রেরণার মধ্য দিয়েই বাঙালিরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করে বলে আমি মনে করি।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।