জাতীয়তাবাদ বলতে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি বিশেষ ঐক্যের অনুভূতিকে বোঝানো হলেও বস্তুত এটা হচ্ছে জাতীয়তা ও দেশপ্রেমের সমন্বিত চেতনা ।
জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। বস্তুত স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে একটি দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে। আর ব্যক্তির মনে এ অনুভূতিগুলো জাগ্রত হয় কেবল নিজ জাতীয়তার প্রতি সচেতনতা ও দেশপ্রেম থেকে ।