বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের পুরুত্ব আলোচনা কর।
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি ঐতিহাসিক ঘটনা। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন সজাগ হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্রে বাঙালির ন্যায্য অধিকারের দাবির প্রথম বহিঃপ্রকাশ ঘটে ১৯৫৬ সালের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দানের মাধ্যমে। এর ফলে বাঙালিদের স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। এ চেতনাই পরবর্তীকালে বাঙালির প্রতিটি আন্দোলনে প্রেরণা জোগায় এবং জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম করে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ বিজয় ছিল শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ। বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে অভাবনীয় সাফল্য আসে। এরই ধারাবাহিকতায় বাঙালি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। সুতরাং, উপরের আলোচনা থেকে বলা যায় যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম সফল আন্দোলন এবং জাতীয়তাবাদের মন্ত্রে উজ্জীবিত বাঙালি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উক্ত আন্দোলনের পুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর