উদ্দীপকে উল্লিখিত ১৯৬৯ সালের ইতিহাস আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১৯৬৯ সালের ইতিহাস ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সব চাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন সংঘটিত হয়। ইতিহাসে এটি উনসত্তরের গণ-অভ্যুত্থান নামে পরিচিত। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এ আন্দোলনে যুক্ত হয়। এ আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহিদ হন। সকল শ্রেণি পেশার মানুষ রাস্তায় নেমে আসে। তীব্র আন্দোলনে ভীত হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করে নেন এবং সকল আসামীকে মুক্তি প্রদান করেন। তাই বলা যায়, ১৯৬৯ সালের ঘটনাবলি ইতিহাসে অত্যন্ত তাৎপর্যবহ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১৯৬৯ সালের ইতিহাস আলোচনা কর।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর