শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি বাংলাদেশের বিশেষ আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকটি বাংলাদেশের ভাষা আন্দোলনকে নির্দেশ করেছে। ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক অস্তিত্ব ও অধিকার রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। পাকিস্তানের শাসকগোষ্ঠী এদেশের মানুষের মুখের ভাষা বাংলাকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ কেনোভাবেই তা মেনে নেয়নি। কারণ বাংলা ভাষা ছিল তাদের নিকট জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এদেশের জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলন প্রতিহত করার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন সরকার ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। বিক্ষুদ্ধ জনতা ১৪৪ ধারা উপেক্ষা করে বাংলা ভাষাকে রক্ষার জন্য মিছিল নিয়ে বের হয়। পুলিশ মিছিলে গুলি চালায়। এতে সালাম, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন। শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রক্ষা পায়। উদ্দীপকের কবিতাংশটির সাথে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, উদ্দীপকটি বাংলাদেশের ভাষা আন্দোলনকে নির্দেশ করেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকটি বাংলাদেশের বিশেষ আন্দোলনকে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

"কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা- মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে।"

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

যুক্তফ্রন্টের নির্বাচন ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়।

উত্তর

তমুদ্দিন মজলিশ হলো তৎকালীন পূর্বপাকিস্তানের ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার উদ্দেশ্যে গঠিত একটি সংগঠন, যা ১৯৪৭সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন পরিচালনা করা। এই সংগঠনটি ভাষা আন্দোলনের সূচনা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকটি বাংলাদেশের ভাষা আন্দোলনকে নির্দেশ করেছে। ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক অস্তিত্ব ও অধিকার রক্ষার একটি ঐতিহাসিক অধ্যায়। পাকিস্তানের শাসকগোষ্ঠী এদেশের মানুষের মুখের ভাষা বাংলাকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ কেনোভাবেই তা মেনে নেয়নি। কারণ বাংলা ভাষা ছিল তাদের নিকট জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এদেশের জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলন প্রতিহত করার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন সরকার ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে। বিক্ষুদ্ধ জনতা ১৪৪ ধারা উপেক্ষা করে বাংলা ভাষাকে রক্ষার জন্য মিছিল নিয়ে বের হয়। পুলিশ মিছিলে গুলি চালায়। এতে সালাম, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন। শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রক্ষা পায়। উদ্দীপকের কবিতাংশটির সাথে বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, উদ্দীপকটি বাংলাদেশের ভাষা আন্দোলনকে নির্দেশ করেছে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে নির্দেশিত আন্দোলনটি অর্থাৎ ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। এ বক্তব্যটির সাথে আমি পুরোপুরি একমত। ১৯৫২ সালের বাংলাদেশের ভাষা আন্দোলন বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে খ্যাত। সারা বিশ্বে ভাষার জন্য বাঙালিদের মত এত রক্ত আর কোনো জাতিকে দিতে হয়নি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত হয় এবং জনগণের মধ্যে নতুন জাতীয়তাবাদ চেতনার উন্মেষ ঘটে। এ চেতনা ক্রমেই বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয় এবং বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির আকাঙ্ক্ষাকে জাগ্রত করে। ভাষা আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হয় সে জাগ্রত আকাঙ্ক্ষা থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয় তা ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সৃষ্টি করে। আর এর চূড়ান্ত পরিণতি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। এ যুদ্ধে মুক্তিকামী বাঙালিরা জয়লাভকরে এবং অর্জিত হয় মহান স্বাধীনতা। উপরের বর্ণিত আলোচনায় স্পষ্টত প্রতীয়মান যে, ভাষা আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। সুতরাং, মতামতটি সম্পূর্ণরূপে যথার্থ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।