উদ্দীপকে নির্দেশিত আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত আন্দোলনই তথা ভাষা আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সজাগ হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্রে বাঙালির ন্যায্য অধিকারের প্রথম বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে। এর মাধ্যমে পূর্ব বাংলার বাঙালিদের স্বাধিকারের চিন্তাচেতনার আত্মপ্রকাশ ঘটে। এ চেতনাই পরবর্তীকালে বাঙালির প্রতিটি গণআন্দোলনে অনুপ্রেরণা যোগায় এবং জনগণের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথ সুগম করে। স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ বিজয় ছিল শাসক দল মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম সফল প্রতিরোধ। এছাড়া ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে সাফল্য আসে। এরই ধারাবাহিকতায় বাঙালি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় হয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। যার চূড়ান্ত ফল হলো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আন্দোলনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত…
উদ্দীপক
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর