উদ্দীপকে বর্ণিত বরিশাল ও ঢাকার মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন বৈষম্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের আর্থসামাজিক বৈষম্যের সাদৃশ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেলে তৎকালীন পূর্ব বাংলা (বর্তমানে বাংলাদেশ) পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। ফলে পাকিস্তানে পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে দুটি প্রদেশের সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তান নানাভাবে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে থাকে। কেন্দ্রীয় পর্যায়ে পূর্ব পাকিস্তানের কোনো প্রতিনিধি না থাকায় কিছুই করার ছিল না। ১৯৪৭সালের পর থেকে পশ্চিম পাকিস্তান তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেয়। যেখানে পূর্ব পাকিস্তানের জন্য খুব কমই বরাদ্ধ ছিল। ১৯৪৭-১৯৭০ সাল পর্যন্ত মোট রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অংশ দিল ৫৪.৭%। অথচ রপ্তানি আয় বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয় ছিল মাত্র ৩১.১%। রপ্তানি আয়ের উদ্বৃত্ত অংশ পশ্চিম পাকিস্তানের জন্য ব্যয় করা হয় এবং সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন পশ্চিম পাকিস্তানেই করা হয়। সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়। আবার চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণকে অবজ্ঞা করা হতো এবং পশ্চিম পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়া হতো। তাই বলা যায়, উদ্দীপকে শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যেও এ ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বরিশাল ও ঢাকার মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতি…
উদ্দীপক
পটুয়াখালী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর