বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উক্ত আন্দোলনের ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের ভূমিকা ব্যাপক। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার আদায়ে সচেতন হয়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে পূর্ব বাংলায় বাঙালিদের প্রথম বিদ্রোহ গড়ে ওঠে ভাষাকে কেন্দ্র করে। এই আন্দোলন পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তিকে দুর্বল করে এবং বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়। এ আন্দোলনের ফলে 'বাঙালি জাতির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে তা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির পথকে সুগম করে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এ বিজয় ছিল শাসক মুসলিম লীগের বৈষম্যমূলক কর্মকাণ্ডের প্রথম সফল প্রতিরোধ। পরবর্তীতে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে বিজয় এবং এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালিরা অধিকার সম্পর্কে সচেতন হয়। যার চূড়ান্ত ফল হলো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে উক্ত আন্দোলনের ভূমিকা মূল্যায়ন কর।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর