শেয়ারFacebookWhatsApp

ছকে প্রথম সালটির তাৎপর্য বর্ণনা কর।

উত্তর: ছকে উল্লিখিত প্রথম সালটি দ্বারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক। ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের ৫৬.৪% জনগণের ভাষা ছিল বাংলা। অন্যদিকে, উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ মানুষের ভাষা। শাসকগোষ্ঠী তবুও বাংলার পরিবর্তে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করলে সর্বস্তরের বাঙালি এর প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান নিয়ে ছাত্র-জনতা মিছিল বের করলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রফিক, জব্বার, বরকত প্রমুখ নিহত হন। পরবর্তীতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এর ফলে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হয়। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা স্বাধিকার থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সবই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। তাই বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য সুদূরপ্রসারী।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ছকে প্রথম সালটির তাৎপর্য বর্ণনা কর।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

যুক্তফ্রন্ট নির্বাচন ১৯৫৪ সালে অনুষ্ঠিত হয়।

উত্তর

১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি নিরীহ মানুষের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালায়, তা অপারেশন সার্চলাইট হিসেবে বিবেচিত। ২৫ মার্চ রাতে ইয়াহিয়া ও ভুট্টো ঢাকা ত্যাগ করেন এবং নির্দেশ দিয়ে যান বাঙালির আন্দোলন চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য। ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় এবং বহু শিক্ষক ও ছাত্রকে হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাহীন করা ছিল এই হত্যাকান্ডের আরেকটি দিক।

উত্তর

ছকে উল্লিখিত প্রথম সালটি দ্বারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাপক। ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের ৫৬.৪% জনগণের ভাষা ছিল বাংলা। অন্যদিকে, উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ মানুষের ভাষা। শাসকগোষ্ঠী তবুও বাংলার পরিবর্তে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করলে সর্বস্তরের বাঙালি এর প্রতিবাদ জানায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান নিয়ে ছাত্র-জনতা মিছিল বের করলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রফিক, জব্বার, বরকত প্রমুখ নিহত হন। পরবর্তীতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এর ফলে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হয়। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা স্বাধিকার থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন এবং ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সবই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। তাই বলা যায়, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য সুদূরপ্রসারী।

উত্তর

ছকে প্রশ্নবোধক স্থানে ১৯৭১ সাল বসবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে উদ্দীপকে উল্লিখিত ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭০ সালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের মাধ্যমেই বাঙালিদের মধ্যে প্রথম জাতীয়তাবাদের বীজ রোপিত হয়। ১৯৬৬ সালে ফেব্রুয়ারি মাসে শেখ মুজিব ছয় দফা দাবি পেশ করেন। যা বাঙালির শাসনতান্ত্রিক মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। ছয় দফা আন্দোলনকে নস্যাৎ করতে পাকিস্তান সরকার ৩৫ জনকে আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এ আন্দোলনের বিজয়ের প্রভাবেই ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সালগুলো পরস্পর সম্পর্কিত এবং সালগুলোতে সংঘটিত ঘটনাবলির চূড়ান্ত ফল হিসেবেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।