শেয়ারFacebookWhatsApp

"বাংলাদেশের স্বাধীনতা এক দিনের ফসল নয়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং বহু ধারাবাহিক আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পুর্ব পাকিস্তানদের উপর পশ্চিমাদের বিভিন্ন শোষণের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। তবে বাঙালি জাতীয়তাবাদ এর প্রথম বই প্রকাশ ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এছাড়াও ১৯৫৪ সালে যুক্তফ্রন্টে নির্বাচনে ও তার প্রতিফলন লক্ষ্য করা যায়। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোর বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির পক্ষে ৬ দফা দাবি পেশ করেন। এসব দাবি বাঙালির শাসনতান্ত্রিক মুক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ৬ দফার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সরকার ৬ দফা আন্দোলন কে নস্যাৎ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনের বিজয়ের প্রভাবেই মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তি সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের শেষে ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং, ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সহ সকল ধারাবাহিক আন্দোলনের ফসল।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

"বাংলাদেশের স্বাধীনতা এক দিনের ফসল নয়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

পৃথিবীতে একটি জাতি যারা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে, অনেক জুলুম অত্যাচার সহ্য করে বারবার প্রতিবাদ করেছে। কিন্তু তারা মাথা নত করেনি। একসময় তারা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

তমদ্দুন মজলিস হলো ভাষা আন্দোলনভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন।

উত্তর

জাতীয়তাবাদ একটি আদর্শ, যেখানে জাতিকে মানবসমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনকে সামনে তুলে ধরে। বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রীয় যে ৪টি মূলনীতির কথা বলা হয়েছে তার মধ্যে জাতীয়তাবাদ অন্যতম। অতএব বলা যায়, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট বাঙালি জাতির ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ প্রেরণার বহিঃপ্রকাশই জাতীয়তাবাদ।

উত্তর

উদ্দীপকের আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হয়ে ওঠে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে না চাওয়ায় ভাষাগত ঐক্যের ভিত্তিতে বাঙালি প্রতিবাদ করে। পরবর্তী সময়ে তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। এর ফলে বাঙালিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হয় এবং একটি সম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। সেই সাথে অধিকার আদায় এর জন্যও এই আন্দোলন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। যার ফলে বাঙালির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বৈপ্লববিক পরিবর্তন আসে। এ আন্দোলনের চেতনায় বাঙালি বুঝতে পারে নায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মূলত ভাষা আন্দোলনের ফলে এবার আপামর বাঙালির ভেতর এই চেতনার জাগ্রত হয় যে ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই চেতনা ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের জন্ম দেয়। আর জন্ম নেওয়া এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তাই বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং বহু ধারাবাহিক আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পুর্ব পাকিস্তানদের উপর পশ্চিমাদের বিভিন্ন শোষণের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। তবে বাঙালি জাতীয়তাবাদ এর প্রথম বই প্রকাশ ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এছাড়াও ১৯৫৪ সালে যুক্তফ্রন্টে নির্বাচনে ও তার প্রতিফলন লক্ষ্য করা যায়। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোর বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির পক্ষে ৬ দফা দাবি পেশ করেন। এসব দাবি বাঙালির শাসনতান্ত্রিক মুক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ৬ দফার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সরকার ৬ দফা আন্দোলন কে নস্যাৎ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনের বিজয়ের প্রভাবেই মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তি সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের শেষে ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং, ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সহ সকল ধারাবাহিক আন্দোলনের ফসল।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।