উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার পটভূমি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির প্রতি আঘাত হানে। ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'- সাথে সাথে উপস্থিত ছাত্র-জনতা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। ১৯৫০ সালে গণপরিষদের ভাষা হিসেবে উর্দুকে ঘোষণা দিলে বাংলার ছাত্র-জনতা প্রতিবাদ করে। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ দিন ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। এতে রফিক, সালাম, জব্বার, বরকত প্রমুখ নিহত হন। মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই প্রথম সূচনা করে। উদ্দীপকে বলা হয়েছে, বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষাকে রাষ্ট্রভাষায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। যা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকেই ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকটি দ্বারা ভাষা আন্দোলনকে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে আন্দোলনের কথা বলা হয়েছে তার পটভূমি বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর