ছকে প্রশ্নবোধক চিহ্নে কোন সালটি বসবে? এর সাথে অন্যান্য সালগুলোর সম্পর্ক নির্দেশ কর।
উত্তর: ছকে প্রশ্নবোধক স্থানে ১৯৭১ সাল বসবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে উদ্দীপকে উল্লিখিত ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭০ সালের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের মাধ্যমেই বাঙালিদের মধ্যে প্রথম জাতীয়তাবাদের বীজ রোপিত হয়। ১৯৬৬ সালে ফেব্রুয়ারি মাসে শেখ মুজিব ছয় দফা দাবি পেশ করেন। যা বাঙালির শাসনতান্ত্রিক মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। ছয় দফা আন্দোলনকে নস্যাৎ করতে পাকিস্তান সরকার ৩৫ জনকে আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এ আন্দোলনের বিজয়ের প্রভাবেই ১৯৭০ সালের নির্বাচনে বাঙালিরা জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সালগুলো পরস্পর সম্পর্কিত এবং সালগুলোতে সংঘটিত ঘটনাবলির চূড়ান্ত ফল হিসেবেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছকে প্রশ্নবোধক চিহ্নে কোন সালটি বসবে? এর সাথে অন্যান্য সালগুলোর সম্…
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর