উদ্দীপকে ফারিয়ার চাচা যে অঞ্চলে রয়েছেন তার স্বায়ত্তশাসনের দাবি করা হয়েছিল কোন আন্দোলনের মধ্য দিয়ে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ফারিয়ার চাচা যে অঞ্চলে রয়েছে তার স্বায়ত্তশাসনের দাবি করা হয়েছে ছয় দফা আন্দোলনের মধ্যে দিয়ে । পূর্ব পাকিস্তানের মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিকসহ অন্যান্য অধিকার আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা দাবি পেশ করেন। ছয় দফায় বলা হয়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং দেশের দুই অঞ্চলের মধ্যে সহজে বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে। আঞ্চলিক সরকারের হাতে সব ধরনের ট্যাক্স ও কর ধার্য এবং আদায় করার ক্ষমতা থাকবে। তবে কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেডারেল ব্যাংকে জমা দেওয়া হবে। এতে আরও বলা হয়, বৈদেশিক চুক্তি ও সহযোগিতার ব্যাপারে আঞ্চলিক সরকার দায়িত্ব পালন করবে। তাছাড়া নিরাপত্তার জন্য আঞ্চলিক সরকারগুলো স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। ছয় দফার দাবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায়; এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও তা বাঙালিকে স্বাধিকার ও স্বতন্ত্রবোধে উজ্জীবিত করে । পরিশেষে বলা যায়, ছয় দফা আন্দোলনের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের স্বায়ত্তশাসনের দাবী করা হয়েছিল ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারিয়ার চাচা যে অঞ্চলে রয়েছেন তার স্বায়ত্তশাসনের দাবি ক…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর