উদ্দীপকের গানটি কোন আন্দোলনকে স্মরণ করে প্রচারিত হয়? বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণে উক্ত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের গানটি ভাষা আন্দোলনকে স্মরণ করে প্রচারিত হয়। বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় চারটি পৃথক রাজনৈতিক ধারা লক্ষ্মনীয় ছিল। যথা— ১. মুসলিম জাতীয় তাবাদী ভাবাদর্শের প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ। ২. আংশিক ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক ধারার প্রতিনিধিত্বকারী জাতীয় কংগ্রেস ৩, বিপ্লবী সাম্যবাদী ভাবধারার প্রতিনিধিত্বকারী কমিউনিষ্ট পার্টি ৪, মুসলিম লীগ থেকে বেরিয়ে আসা প্রগতিশীল গণআজাদী লীগ। এরূপ রাজনৈতিক বিভাজন রাজনীতিতে ভাষা আন্দোলনভিত্তিক মেরুকরণ ঘটায়। বাঙালি জনগণ উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেয়নি । বাঙালিদের এ মানসিকতা উপলব্ধি করেই কংগ্রেস, আওয়ামী মুসলিম লীগ, গণআজাদী লীগ, কমিউনিস্ট পার্টি তাদের নির্বাচনি কর্মসূচিতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি দেয়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' গানটি মূলত ভাষা আন্দোলনকে নির্দেশ করে। বাংলাদেশের রাজনীতিতে উক্ত আন্দোলন সূদুরপ্রসারী প্রভাব ফেলে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের গানটি কোন আন্দোলনকে স্মরণ করে প্রচারিত হয়? বাংলাদেশের রা…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর