শেয়ারFacebookWhatsApp

বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উনার ভূমিকা বিশ্লেষণ করো।

উত্তর: বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উনার তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সফল নায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও সবশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন সফল রাজনীতিক। পঞ্চাশের দশকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলার আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বায়ত্তশাসন, বাংলা ভাষার মর্যাদা, বাঙালি জাতীয়তাবাদ, এমনকি বাংলা শব্দ বিশিষ্ট নাম নিয়ে পর্যন্ত তিনি ছিলেন বরাবরই উচ্চকণ্ঠ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ভাষা আন্দোলন। এ আন্দোলনে বঙ্গবন্ধু ছিলেন প্রথম সারির নেতা। যেমন- ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবন্দিদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন করেন। এতে ভাষা আন্দোলন বেগবান হয় ও বাঙালি জাতীয়তাবাদের ভিত রচিত হয়। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী ধারার নতুন অধ্যায় রচিত হয়। অর্থনৈতিক বঞ্চনা ও নিপীড়নের প্রেক্ষাপটে উত্থাপিত ছয় দফা পাকিস্তানি শোষকদের ভিত কাঁপিয়ে তুলেছিল। আর অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে উক্ত ছয় দফা উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে ৩১৩টির মধ্যে ১৬৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করলে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বান ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিজেদের বিজয় ছিনিয়ে আনে। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই বাঙালি জাতীয়তাবাদের প্রতীক, যা এক সর্বব্যাপী রূপ পরিগ্রহ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উনার ভূমিকা বিশ্লেষণ করো।

উদ্দীপক

জন্ম : ১৯২০ সালে ১৭ই মার্চ ভাষণ : ৭ই মার্চ এ স্থপতি : বাংলাদেশ নামক রাষ্ট্রের

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে।

উত্তর

যুক্তফ্রন্ট হলো ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে গঠিত কয়েকটি রাজনৈতিক দলের জোট । পূর্ব বাংলায় ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর আওয়ামী লীগের নেতৃত্বে ৫টি দল নিয়ে গঠিত ঐক্যজোট হলো 'যুক্তফ্রন্ট' । ভাষা আন্দোলনের পর ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনাকে আরও বৃদ্ধি করে ।

উত্তর

উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। যার রাজনীতিতে হাতেখড়ি হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ তারই অংশবিশেষ। এদিন তিনি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষ লক্ষ জনতার সামনে পাকিস্তানের শোষণ-বঞ্চনার ইতিহাস তুলে ধরে আপামর জনতাকে স্বাধীনতা সংগ্রামের দিকনির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় তাকে বাংলাদেশের স্থপতি বলা হয়। উল্লিখিত বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, উদ্দীপকের তথ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্দেশ করছে। স্কুলে পড়াশোনাকালীনই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে হাতেখড়ি হয়। ১৯৩৮ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ সফরে আসেন। এ সময় সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধু তার সাথে পরিচিত হন। তিনি নিজের নোটবুকে বঙ্গবন্ধুর নাম ও ঠিকানা লিখে নিয়ে যান এবং কলকাতায় ফিরে বঙ্গবন্ধুকে ধন্যবাদ দিয়ে চিঠি লেখেন। ১৯৩৯ সালে কলকাতায় গিয়ে বঙ্গবন্ধু সোহরাওয়ার্দীর সাথে দেখা করেন এবং গোপালগঞ্জে মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগ গঠনের কথা বলেন। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নবগঠিত গোপালগঞ্জ মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তাই বলা যায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনীতিতে হাতেখড়ি হয়।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদ বিকাশে উনার তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অপরিসীম। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সফল নায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও সবশেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন সফল রাজনীতিক। পঞ্চাশের দশকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলার আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বায়ত্তশাসন, বাংলা ভাষার মর্যাদা, বাঙালি জাতীয়তাবাদ, এমনকি বাংলা শব্দ বিশিষ্ট নাম নিয়ে পর্যন্ত তিনি ছিলেন বরাবরই উচ্চকণ্ঠ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ভাষা আন্দোলন। এ আন্দোলনে বঙ্গবন্ধু ছিলেন প্রথম সারির নেতা। যেমন- ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবন্দিদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন করেন। এতে ভাষা আন্দোলন বেগবান হয় ও বাঙালি জাতীয়তাবাদের ভিত রচিত হয়। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী ধারার নতুন অধ্যায় রচিত হয়। অর্থনৈতিক বঞ্চনা ও নিপীড়নের প্রেক্ষাপটে উত্থাপিত ছয় দফা পাকিস্তানি শোষকদের ভিত কাঁপিয়ে তুলেছিল। আর অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে উক্ত ছয় দফা উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদে ৩১৩টির মধ্যে ১৬৭টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করলে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর আহ্বান ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিজেদের বিজয় ছিনিয়ে আনে। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সেই বাঙালি জাতীয়তাবাদের প্রতীক, যা এক সর্বব্যাপী রূপ পরিগ্রহ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।