উদ্দীপকে কোন ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে? তা ব্যাখ্যা করো'।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনা ভাষা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম প্রদক্ষেপ ভাষা আন্দোলনের পটভূমি রচিত হয় ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা।” তার ঘোষণার তীব্র প্রতিবাদ জানায় ছাত্র-জনতা। এরপর বারবার একই ঘোষণা এবং প্রতিবাদ চলতেই থাকে। এরই ধারাবাহিকতায় 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বেল করলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে রফিক, শফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাই প্রতিবছর ২১ ফেব্রুয়ারিতে বাঙালি জাতি শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা দিবস হিসেবে পালন করে এবং এদিন প্রভাত ফেরিতে সবাই শহীদ মিনারে ফুল দেয়। উদ্দীপকে দেখা যায়, সীমা ভোর থেকে অপেক্ষা করছে। কারণ সে তার বাবার সাথে প্রভাত ফেরিতে যাবে, যা উপরে আলোচিত ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ । সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপক দ্বারা মূলত ভাষা আন্দোলনকে নির্দেশ করা হচ্ছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে? তা ব্যাখ্যা করো'।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর