১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পিছনে জাতীয়তাবাদ কীভাবে কাজ করেছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পিছনে জাতীয়তাবাদ মূলভিত্তি হিসেবে কাজ করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ। ১৯৬৯ সালে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েই প্রদেশের আপামর জনতা গণআন্দোলনে অংশ নেয় যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে পরিণত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে ঘুরে তাকালে যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা চিরস্মরণীয় হয়ে রয়েছে এর মধ্যে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অন্যতম। এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেওয়া এবং শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে মুক্ত করা। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৯৬৯ সালে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। এ আন্দোলন বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার-অবস্থান থেকে এ আন্দোলনে যুক্ত হয়। এ সময় শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা। ব্যাপক এ আন্দোলনের মুখে আইয়ুব খান শেখ মুজিবসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তি দিতে বাধ্য হয়। এ আন্দোলনের সাফল্যের ধারাবাহিকতায় চূড়ান্ত ফলাফল আসে বাংলাদেশের মহান স্বধীনতা অর্জনের মধ্য দিয়ে। আর এই অর্জনে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পিছনে জাতীয়তাবাদ কীভাবে কাজ করেছে? উদ্দীপ…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর