উদ্দীপকে উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতায় বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল। ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির জাতীয়তাবাদের মূলভিত্তি। কেননা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের মানুষ সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তান হতে স্বতন্ত্র এই ধারণা ভাষা আন্দোলন হতে জনগণের মধ্যে প্রসার লাভ করতে থাকে। সংগ্রাম ছাড়া যেকোনো দাবি যে আদায় করা সম্ভব নয় সেটা ভাষা আন্দোলন হতে জনগণের মধ্যে সুস্পষ্ট হয়ে ওঠে । ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা কৃষক ঐক্যবদ্ধ হন এবং তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতীয়মান হয় যে ধর্মীয় দিক হতে ভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক হতে বাঙালি জনগোষ্ঠী একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ ভাষা আন্দোলনের ফলে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সাংস্কৃতিক জাতীয়তাবাদ সৃষ্টি হয়। উদ্দীপকে কলেজে আলোচনা সভায় একজন স্যার তার বক্তব্যে যে গৌরবময় দিনের কথা উল্লেখ করেন তা আমাদের ভাষা আন্দোলনকে নির্দেশ করে। এ দিনটিতে ছাত্র-জনতাসহ অনেক ভাষা সৈনিক শহিদ হন । যাদের আত্মত্যাগেই অর্জিত হয় বাঙালি জাতীয়তাবাদ । অতএব বলা যায়, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালি চেতনা জাগ্রত হয়, যার ফলে বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টি হয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর