শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনীত কোন বৈষ্যমকে উপস্থাপন করে ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনীত অর্থনৈতিক বৈষম্যকে উপস্থাপন করে । উদ্দীপকের ছকে উল্লিখিত বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে যেমন রাজস্বখাতে পূর্ব পাকিস্তান ২৫% ও পশ্চিম পাকিস্তান ৭৫% বৈদেশিক সাহায্যের ব্যয়ে পূর্ব পাকিস্তান ৪% এবং পশ্চিম পাকিস্তান ৯৬% বিনিয়োগ সংখ্যা ও শিল্পঋণ ২০% পূর্ব পাকিস্তান ও ৮০% পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনীতির ক্ষেত্রে। এক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শোষণের মাত্রা ছিল অধিক, যা উদ্দীপকের ছকে স্পষ্ট হয়ে ওঠেছেI এ কারণে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে মাথাচাড়া দিয়ে ওঠতে পারেনি। মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক দিক নিয়ন্ত্রণ হতো কেন্দ্রীয় সরকার দ্বারা। প্রাদেশিক সরকারের হাতে কোনো ক্ষমতা ছিল না বললেই চলে। পূর্ব পাকিস্তান থেকে যে রাজস্ব আদায় হতো তার অধিকাংশ পশ্চিম পাকিস্তানে পাচার হতো। দেশের সব ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তানের জন্য যে অর্থ বরাদ্দ হতো তাও পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভর করতে হতো। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনিত অর্থনৈতিক বৈষম্যকে উপস্থাপন করেছে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনীত কোন বৈষ্যমকে উপস্থাপন করে …

উদ্দীপক

পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যের একটি খণ্ডচিত্র নিচে উপস্থাপিত হলো- বিভিন্ন ব্যয়ের খাত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান রাজস্ব খাতে ব্যয় ২৫% ৭৫% বৈদেশিক সাহায্যের ব্যয় ৪% ৯৬% বিনিয়োগ সংখ্যা ও শিল্পঋণ ২০% ৮০%

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট এককভাবে ২২৪টি আসন লাভ করে ।

উত্তর

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর বাঙালি জাতীয়তাবাদ বিকাশের কারণসমূহের মধ্যে রাজধানী নির্বাচন সমস্যা অন্যতম । পাকিস্তান সৃষ্টির পর করাচি শহরকে পাকিস্তানের রাজধানী করা হলে পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জনসংখ্যার অনুপাতে বাঙালি অধ্যুষিত এলাকা ঢাকাকে রাজধানী করা যুক্তিসঙ্গত ও ন্যায়সঙ্গত মনে করে এবং এ ব্যাপারে তারা ঐক্য অনুভব করে। এ কারণেই রাজধানী নির্বাচন নিয়ে সমস্যা দেখা দেয় ।

উত্তর

উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনীত অর্থনৈতিক বৈষম্যকে উপস্থাপন করে । উদ্দীপকের ছকে উল্লিখিত বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে যেমন রাজস্বখাতে পূর্ব পাকিস্তান ২৫% ও পশ্চিম পাকিস্তান ৭৫% বৈদেশিক সাহায্যের ব্যয়ে পূর্ব পাকিস্তান ৪% এবং পশ্চিম পাকিস্তান ৯৬% বিনিয়োগ সংখ্যা ও শিল্পঋণ ২০% পূর্ব পাকিস্তান ও ৮০% পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনীতির ক্ষেত্রে। এক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের শোষণের মাত্রা ছিল অধিক, যা উদ্দীপকের ছকে স্পষ্ট হয়ে ওঠেছেI এ কারণে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে মাথাচাড়া দিয়ে ওঠতে পারেনি। মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক দিক নিয়ন্ত্রণ হতো কেন্দ্রীয় সরকার দ্বারা। প্রাদেশিক সরকারের হাতে কোনো ক্ষমতা ছিল না বললেই চলে। পূর্ব পাকিস্তান থেকে যে রাজস্ব আদায় হতো তার অধিকাংশ পশ্চিম পাকিস্তানে পাচার হতো। দেশের সব ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তানের জন্য যে অর্থ বরাদ্দ হতো তাও পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভর করতে হতো। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের ছকটি পশ্চিম পাকিস্তানিদের আনিত অর্থনৈতিক বৈষম্যকে উপস্থাপন করেছে ।

উত্তর

না, পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল এমন নয়। অর্থনৈতিক ক্ষেত্র ছাড়াও যেসকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বৈষম্য করত তা নিম্নের আলোচনায় বর্ণনা করা হলো- পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তান সামরিক ক্ষমতায় চরম অবহেলা করেছে। ১৯৫৫ সালে সামরিক বাহিনীতে ২২১১ জন কর্মকর্তার মধ্যে ৮২ জন বাঙালি ছিলেন। ১৯৬৬ সালের এক জরিপে দেখা যায়, সামরিক বাহিনীতে উচ্চ পর্যায়ে ১৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার মাত্র ১ জন বাঙালি ছিলেন। এ সময় সামরিক অফিসারদের মধ্যে ৫% বাঙালি ছিলেন। প্রশাসনিক দিকে পাকিস্তানের চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণের কাছে। ১৯৬২ সালে পাকিস্তানের যে মন্ত্রণালয় গঠিত হয় তার শীর্ষস্থানীয়দের ৯৫৪ জনের মধ্যে মাত্র ১১৯ জন বাঙালি ছিলেন। ১৯৫৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে ২,৯০০ জন কর্মকর্তা বাঙালি ছিলেন। পশ্চিম পাকিস্তান এদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতাদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন দিতে বিলম্ব এবং ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলেও তারা ক্ষমতা ছাড়তে চায়নি। নির্বাচনোত্তর ক্ষমতা হস্তান্তরের এ রাজনৈতিক সংকট পাকিস্তানের পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক বৈষম্যেরই নগ্ন বহিঃপ্রকাশ। সামাজিক অবকাঠামোগত দিক থেকে পূর্ব পাকিস্তান অনুন্নত ছিল। হাসপাতাল, অফিস-আদালত, স্কুল- কলেজ, রাস্তাঘাট, ডাকঘর, টেলিফোন প্রভৃতি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তান নানাভাবে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাকে দমিয়ে উর্দু ভাষা ও আরবি ভাষার মাধ্যমে, শিক্ষা গ্রহণের উপদেশ দেয়। শিক্ষার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের কোনো উন্নয়ন তারা করেনি। ভাষা, সাহিত্য ও সংস্কৃতির দিক থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে চরমভাবে অবহেলা করেছে। যেমন— পূর্ব পাকিস্তানের ৫৬% বাঙালি থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলা ভাষাকে মুছে ফেলতে চেয়েছিল । উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, পশ্চিম পাকিস্তানিরা কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয় বরং সর্বক্ষেত্রেই পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করে নিজেদের সমৃদ্ধি ঘটিয়েছিল ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।