উদ্দীপকে কোন নেতার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি রাজবন্দির মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু ও ছাত্রনেতা মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরণ অনশন শুরু করেন। এর ফলে ভাষা আন্দোলন আরও বেগবান হয় । ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধীদলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান অধিকার বঞ্চিত বাঙালির পক্ষে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। এই ছয় দফা দাবি সমগ্র পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীকে কাঁপিয়ে তুলেছিল। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সংঘটনে বঙ্গবন্ধুকে বন্দি করা ছিল মূল কারণ। উনসত্তরের গণআন্দোলনের মুখে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের সামরিক জান্তারা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে ও আহ্বানে সমগ্র বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি । উদ্দীপকে নজরুল স্যারের উল্লিখিত সালগুলো হলো ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১। এ সালগুলোর সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। যার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নেতার দিকে ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর