শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের কোন বৈষম্যের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের সাদৃশ্য রয়েছে । পূর্ব পাকিস্তান ও পশ্চিম পকিস্তান ছিল পাকিস্তান রাষ্ট্রের দুটি অঞ্চল। শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছিল। পাকিস্তানের মোট রপ্তানির ফলে যে অর্থ আসতো, তাতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল অনেক বেশি। কিন্তু পূর্ব পাকিস্তানের অর্জিত এ বৈদেশিক মুদ্রা দ্বারা পশ্চিম পাকিস্তান শিল্প গড়ে উঠত। সব গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতো পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সব সময় বিভোর থাকত। পূর্ব পাকিস্তানের প্রতি তাদের কোনো খেয়াল ছিল না। চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানের আধিপত্য বিরাজমান ছিল। উদ্দীপকে বর্ণিত শ্যামলপুরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে যা অর্থ উপার্জিত হয় তার সবটাই কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয় । এ ঘটনাটি উপরের আলোচিত পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের কথা মনে করিয়ে দেয়। তাই এটা সুস্পষ্ট যে, উদ্দীপক দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণকেই নির্দেশ করা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদে…

উদ্দীপক

শ্যামলপুর ও কমলগঞ্জ একটি রাষ্ট্রের দুটি অঞ্চল। দুটি অঞ্চলের সকল অধিবাসী মুসলিম হলেও তাদের জীবনধারায় পার্থক্য সুস্পষ্ট। শ্যামলপুরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে যে অর্থ উপার্জিত হয় তার সবটাই কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয়। এমনকি ব্যাংক বীমাসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ কমলগঞ্জে গড়ে ওঠে। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কমলগঞ্জের মানুষকে অগ্রাধিকার দেয়া হয়। এমতাবস্থায় শ্যামলপুরের বঞ্চিত জনগোষ্ঠী এক সময় বিক্ষুব্ধ হয়ে স্বাধিকার দাবি জানায়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

শেরে বাংলা এ. কে. ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন ।

উত্তর

জাতীয়তাবাদ বলতে কিছু উপাদানের ভিত্তিতে নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশের জনগোষ্ঠীর মধ্যে সৃষ্ট জাতিগত চেতনাকে বোঝায় । জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। বস্তুত স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে একটি দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের সাদৃশ্য রয়েছে । পূর্ব পাকিস্তান ও পশ্চিম পকিস্তান ছিল পাকিস্তান রাষ্ট্রের দুটি অঞ্চল। শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছিল। পাকিস্তানের মোট রপ্তানির ফলে যে অর্থ আসতো, তাতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল অনেক বেশি। কিন্তু পূর্ব পাকিস্তানের অর্জিত এ বৈদেশিক মুদ্রা দ্বারা পশ্চিম পাকিস্তান শিল্প গড়ে উঠত। সব গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতো পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সব সময় বিভোর থাকত। পূর্ব পাকিস্তানের প্রতি তাদের কোনো খেয়াল ছিল না। চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানের আধিপত্য বিরাজমান ছিল। উদ্দীপকে বর্ণিত শ্যামলপুরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে যা অর্থ উপার্জিত হয় তার সবটাই কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয় । এ ঘটনাটি উপরের আলোচিত পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের কথা মনে করিয়ে দেয়। তাই এটা সুস্পষ্ট যে, উদ্দীপক দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি তথা বিভিন্ন ধরনের বৈষম্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে প্রেরণা যুগিয়েছিলো— উক্তিটি যথার্থ বলে আমি মনে করি । পশ্চিম পাকিস্তানিরা অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানিদের প্রতি বৈষম্য প্রদর্শন করতো। বিশেষ করে পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিলো। পশ্চিম পাকিস্তানে বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছিলো । অবকাঠামোগত বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য প্রভৃতি চরম আকার ধারণ করেছিল । সাংস্কৃতিক বৈষম্যমূলক আচরণের মধ্য দিয়ে তারা বাংলাভাষাকে ধ্বংস করতে চেয়েছিল । কিন্তু তারা তা পারেনি। ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার সচেতন করে। এরকম বিভিন্নক্ষেত্রে বৈষম্যের ফলে বঞ্চিত জনগোষ্ঠী একসময় অধিকার সচেতন হয়ে উঠে। যার ফলশ্রুতিতে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় । পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে উদ্দীপকের অনুরূপ পরিস্থিতি চালিকাশক্তি হিসেবে বাঙালিদের প্রেরণা যুগিয়েছিলো ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।