উক্ত আন্দোলনের শেষ পরিণতিতে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে। মূল্যায়ন কর।
উত্তর: উক্ত আন্দোলন বলতে এখানে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের কথা বলা হয়েছে। এ আন্দোলনের শেষ পরিণতি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম যা বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটায় । অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড শুরু করে পাকিস্তানের মৃত্যু পরোয়ানা ঘোষণা করে। আলোচনা ভেঙে দিয়ে গণহত্যা শুরু করায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করেননি। ঘড়ির কাঁটা অনুযায়ী ২৬ মার্চ প্রথম প্রহরেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার আহ্বান জানান। অবশেষে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হয় । ৯৩ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য এদিন বাঙালির কাছে আত্মসমর্পণ করে এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম 'বাংলাদেশ' নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে। পরিশেষে বলা যায়, অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় বাঙালিদের বাঁচার লড়াই স্বাধীনতা সংগ্রাম। এ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের শেষ পরিণতিতে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে। মূল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর