উক্ত আন্দোলনের সফলতার কারণেই রাজনীতি থেকে মুসলিম লীগের চিরবিদায় হয়েছিল । তুমি কি একমত? বিশ্লেষণ কর ।
উত্তর: উক্ত আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতার কারণেই রাজনীতি থেকে মুসলিম লীগের চিরবিদায় হয়েছিল। প্রশ্নোক্ত এ মতের সাথে আমি একমত । ১৯৫২ সালেই আওয়ামী লীগ, গণতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মুসলিম লীগ বিরোধী জোট গঠনের সূচনা করে । ১৯৫৪ সালের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামী ইসলামী মিলে যুক্তফ্রন্ট গঠন করে। কমিউনিস্ট পার্টি ফ্রন্টে যোগ না দিলেও কেউ কেউ আওয়ামী মুসলিম লীগের টিকিটে প্রার্থী হন। নির্বাচনে ভাষা আন্দোলনের সমর্থক যুক্তফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হয়। মুখ্যমন্ত্রী নুরুল আমিন আইন পরিষদ নির্বাচনে তাঁর এলাকার সম্পূর্ণ অপরিচিত তরুণ ছাত্রনেতা খালেক নওয়াজ খানের কাছে পরাজিত হন। কারও কারও জামানতও বাজেয়াপ্ত হয়। এরপর আর কোনো নির্বাচনে মুসলিম লীগ জয়ী হতে পারেননি । এদেশে মুসলিম লীগ আসনগত দিক থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাই বলা হয়, ভাষা আন্দোলন রাজনৈতিকভাবে মুসলিম লীগের জন্য অশনি সংকেত এবং যুক্তফ্রন্ট রাজনীতি থেকে মুসলিম লীগের চির বিদায়ের নির্বাচন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনের সফলতার কারণেই রাজনীতি থেকে মুসলিম লীগের চিরবিদায় হয…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর