শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মুনতাহারের দাদা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? বাঙালি জাতীয়তাবাদ বিকাশে এ আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুনতাহারের দাদা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কারণ অসহযোগ আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তৎকালীন সরকারের কথা অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে অসহযোগ আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। * অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রস্তুতিপর্ব। এ আন্দোলন পাকিস্তান শাসনের ভীতকে দুর্বল করে দেয়। বাঙালি প্ৰমাণ করল তাদের নিকট পাকিস্তান সরকারের নির্দেশের কোনো মূল্য নেই । অপরদিকে বঙ্গবন্ধুর নির্দেশ যে পূর্ব বাংলার কতটুকু গ্রহণযোগ্য তাই প্রমাণিত হলো। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পূর্ব বাংলার সকল সরকারি, বেসরকারি অফিস, সচিবালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নিম্ন আদালত, হাইকোর্ট, পুলিশ প্রশাসন, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে পাকিস্তান সরকারের নির্দেশ অমান্য করে। এতে পূর্ব পাকিস্তানের প্রশাসনিক কর্মকাণ্ড ভেঙে পড়ে। খাজনা, ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। ইয়াহিয়া সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এর পাল্টা জবাব হিসেবে ১৪ মার্চ বঙ্গবন্ধু ১৫ দফাভিত্তিক এক নির্দেশমালা জারি করেন। তাই বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মুনতাহারের দাদা কোন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? বাঙালি জাত…

উদ্দীপক

মুনতাহাদের দাদা ছিলেন পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সকলের মতো তিনিও পাকিস্তান সরকারের আদেশ অমান্য করেন। শুধু তিনি নন, ওই সময় অনেক সরকারি কর্মকর্তা সরকারকে সহযোগিতা থেকে দূরে থাকেন। জনগণও খাজনা-ট্যাক্স বন্ধ করে দেয়। মুনতাহার তার দাদাকে নিয়ে আজও গর্ববোধ করে ।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ।

উত্তর

পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। দেশের সব ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান পশ্চিম পাকিস্তানে ছিল। মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক দিক নিয়ন্ত্রণ হতো কেন্দ্রীয় সরকার দ্বারা। প্রাদেশিক সরকারের হাতে কোনো ক্ষমতা ছিল না বললেই চলে। পূর্ব পাকিস্তানের শিল্পের কাঁচামালের দাম কম থাকলেও অধিকাংশ শিল্প কারখানা পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মুনতাহারের দাদা অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। কারণ অসহযোগ আন্দোলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তৎকালীন সরকারের কথা অমান্য করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে অসহযোগ আন্দোলনের গুরুত্ব অনেক বেশি। * অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রস্তুতিপর্ব। এ আন্দোলন পাকিস্তান শাসনের ভীতকে দুর্বল করে দেয়। বাঙালি প্ৰমাণ করল তাদের নিকট পাকিস্তান সরকারের নির্দেশের কোনো মূল্য নেই । অপরদিকে বঙ্গবন্ধুর নির্দেশ যে পূর্ব বাংলার কতটুকু গ্রহণযোগ্য তাই প্রমাণিত হলো। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পূর্ব বাংলার সকল সরকারি, বেসরকারি অফিস, সচিবালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নিম্ন আদালত, হাইকোর্ট, পুলিশ প্রশাসন, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে পাকিস্তান সরকারের নির্দেশ অমান্য করে। এতে পূর্ব পাকিস্তানের প্রশাসনিক কর্মকাণ্ড ভেঙে পড়ে। খাজনা, ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। ইয়াহিয়া সরকার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন। এর পাল্টা জবাব হিসেবে ১৪ মার্চ বঙ্গবন্ধু ১৫ দফাভিত্তিক এক নির্দেশমালা জারি করেন। তাই বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

উত্তর

উক্ত আন্দোলন বলতে এখানে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের কথা বলা হয়েছে। এ আন্দোলনের শেষ পরিণতি ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম যা বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটায় । অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড শুরু করে পাকিস্তানের মৃত্যু পরোয়ানা ঘোষণা করে। আলোচনা ভেঙে দিয়ে গণহত্যা শুরু করায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করেননি। ঘড়ির কাঁটা অনুযায়ী ২৬ মার্চ প্রথম প্রহরেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার আহ্বান জানান। অবশেষে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হয় । ৯৩ হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্য এদিন বাঙালির কাছে আত্মসমর্পণ করে এবং বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম 'বাংলাদেশ' নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে। পরিশেষে বলা যায়, অসহযোগ আন্দোলনের এক পর্যায়ে শুরু হয় বাঙালিদের বাঁচার লড়াই স্বাধীনতা সংগ্রাম। এ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের চরম বিকাশ ঘটে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।