উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক ঘটনা ভাষা আন্দোলনের প্রতিফলন । ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির প্রথম গর্জে ওঠা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের ৫৬.৪০ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও সভা আয়োজনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে । শহিদ হন সালাম, বরকত, জব্বার প্রমুখ । উদ্দীপকের দৃশ্যপট-১-এ বলা হয়েছে, বাঙালির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম এটি। ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে ছাত্র জনতা। অতঃপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শহীদ হয় তাদের কয়েকজন। এসব তথ্য ভাষা আন্দোলনের নানা তথ্যের অনুরূপ। সুতরাং বলা যায়, দৃশ্যপট-১ ভাষা আন্দোলনকেই ফুটিয়ে তুলছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন? ব্যাখ্য…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর