উদ্দীপকে নির্দেশিত আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি- এ বিষয়ে আমি পুরোপুরি একমত। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে পূর্ব বাংলায় বাঙালিদের প্রথম বিদ্রোহ গড়ে ওঠে ভাষাকে কেন্দ্র করে। এই আন্দোলন পাকিস্তানি জাতীয়তাবাদের ভিত্তিকে দুর্বল করে এবং বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয়। এ আন্দোলনের ফলে বাঙালি জাতির মধ্যে যে জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটে তা তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির পথকে সুগম করার পাশাপাশি স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশের ভিত্তি ছিল ভাষা আন্দোলনের মাধ্যমে সৃষ্ট জাতীয়তাবাদ। এ আন্দোলনের অনুপ্রেরণায় বাঙালিরা ধাপে ধাপে স্বাধিকার থেকে স্বায়ত্তশাসন এবং স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হয়। '৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, '৬২-এর শিক্ষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা আন্দোলন, '৬৯-এর গণ-আন্দোলন, '৭০-এর নির্বাচন এবং '৭১-এর স্বাধীনতা সংগ্রাম সবই '৫২-এর ভাষা আন্দোলনের অনুপ্রেরণার ফসল। অর্থাৎ ভাষা আন্দোলন বাঙালি জনগণের মধ্যে জাতীয় সংহতি ও একাত্মবোধ সৃষ্টি করে এবং বাঙালিদের নিজেদের স্বাতন্ত্র্য সত্তা সম্পর্কে সচেতন করে তোলে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই সুস্পষ্টভাবে বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি- তুমি কি…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর