শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শিশুটি পরিচয় বর্ণনা করো ।

উত্তর: উদ্দীপকের শিশুটি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৩৯ সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে কৃষি ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৮ সালের প্রথমদিকে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুসহ ৩৫ জন বিশিষ্ট বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা ইতিহাসে আগরতলা মামলা নামে সুপরিচিত। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বাঙালি আন্দোলন শুরু করে, যা শেষ পর্যন্ত ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি প্রদান করে। ২৩ ফেব্রুয়ারি ছাত্র-জনতার সমাবেশে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় আইনসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকরা টালবাহানা শুরু করে। এ অবস্থায় ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কৌশলে স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অনুযায়ী শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয় । উদ্দীপকে বলা হয়েছে, একটি শিশু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নেতৃত্বের গুণাবলির কারণে তিনি হয়ে গেলেন বাঙালির জাতির পিতা। বাঙালির মুক্তি সংগ্রাম এবং ওই শিশুটি ওতপ্রোতভাবে জড়িত। এসব তথ্য উপরে আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকেই তুলে ধরে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শিশুটি পরিচয় বর্ণনা করো ।

উদ্দীপক

১৯২০ সালের ১৭ই মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় একটি শিশু জন্মগ্রহণ করে। নেতৃত্বের গুণাবলি এবং ঐশ্বরিক ক্ষমতার কারণে তিনি হয়ে গেলেন বাঙালি জাতির পিতা। বাঙালির মুক্তির সংগ্রাম ও ঐ শিশুটি ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা শিশুটিকে দিয়েছে অনবরতা ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

"উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা” – উক্তিটি মোহাম্মদ আলী জিন্নাহর ।

উত্তর

বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ভাষা আন্দোলনের মধ্যে নিহিত ছিল। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এর চূড়ান্ত পর্যায়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে নেমে পুলিশের গুলিতে প্রাণ দেন কয়েকজন সংগ্রামী বাঙালি । তাদের সেই আত্মত্যাগের ফলেই ১৯৫৬ সালের সংবিধানে পাকিস্তান সরকার উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয় । ভাষা আন্দোলন বাঙালির চেতনায় জাতীয়তাবোধ জাগ্রত করে। শুরুর দিকে এ আন্দোলন সাংস্কৃতিক পর্যায়ে সীমিত থাকলেও পরবর্তী সময়ে তা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবির দিকে চালিত হয়। ভাষা আন্দোলনের ফলেই পূর্ব বাংলায় পাকিস্তান রাষ্ট্রের ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের সৃষ্টি হয়। এজন্যই বলা হয়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ভিত্তি ও প্রথম সোপান ।

উত্তর

উদ্দীপকের শিশুটি হলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৩৯ সালে মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর বৃহত্তর পরিসরে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে কৃষি ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন। ১৯৬৮ সালের প্রথমদিকে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুসহ ৩৫ জন বিশিষ্ট বাঙালি সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা ইতিহাসে আগরতলা মামলা নামে সুপরিচিত। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বাঙালি আন্দোলন শুরু করে, যা শেষ পর্যন্ত ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রূপ নেয়। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি প্রদান করে। ২৩ ফেব্রুয়ারি ছাত্র-জনতার সমাবেশে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়। পাকিস্তানের ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক ও কেন্দ্রীয় উভয় আইনসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকরা টালবাহানা শুরু করে। এ অবস্থায় ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধু কৌশলে স্বাধীনতার ডাক দেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করলে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অনুযায়ী শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয় । উদ্দীপকে বলা হয়েছে, একটি শিশু গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। নেতৃত্বের গুণাবলির কারণে তিনি হয়ে গেলেন বাঙালির জাতির পিতা। বাঙালির মুক্তি সংগ্রাম এবং ওই শিশুটি ওতপ্রোতভাবে জড়িত। এসব তথ্য উপরে আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকেই তুলে ধরে।

উত্তর

বাঙালির মুক্তি সংগ্রামে উদ্দীপক দ্বারা নির্দেশিত ব্যক্তি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয় এবং অসামান্য । ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক স্মরণীয় ঘটনা। ঢাকার রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুক্তি সংগ্রামের উদাত্ত আহ্বান জানান। এই যুদ্ধে বঙ্গবন্ধু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও তার দিক নির্দেশনা ও আহ্বানে সমগ্র বাঙালি জাতি এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ২৫ মার্চ মাঝরাতে অর্থাৎ ২৬ মার্চের শুরুতে গ্রেফতার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ওয়ারলেসের মাধ্যমে দলের নেতৃবৃন্দকে জানিয়ে দেন যাতে স্বাধীনতার এই ঘোষণাপত্র প্রচার করা হয় । বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে প্রথমবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন। পরবর্তীতে মেজর জিয়াউর রহমান উক্ত বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। স্বাধীনতার ঘোষণা শোনার সাথে সাথে বাংলাদেশের সামরিক ও বেসামরিক জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এ যুদ্ধে বাঙালি জাতি সফল হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন কেটেছে বাংলা ও বাঙালি জাতির মুক্তির জন্য। ফলে তার কর্মকাণ্ড বাঙালিদের পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হতে উজ্জীবিত করেছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করতে ঐক্যবদ্ধ করেছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে উক্ত নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।