উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, “উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে।” বক্তব্যটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, 'বাঙালি জাতির মুক্তি এবং উক্ত সালগুলো পরস্পর জড়িয়ে আছে' । বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি । ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের গণচেতমার প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ এবং পরবর্তীকালে শাসকচক্রের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। এ স্বাধিকার আন্দোলন পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের ভিত্তি স্থাপনে অপরিসীম ভূমিকা রেখেছে। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই আন্দোলন প্রমাণ করে যে, পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়; এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৯ সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের দুটি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে। এ পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা এবং ৬ দফা কর্মসূচিকে দাবির অন্তর্ভুক্ত এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালের ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানের গণমানুষের বিজয় অর্জিত হয়। পরবর্তীকালে এ আন্দোলনের পথ ধরে বীর বাঙালি মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ হয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামের উদাত্ত আহ্বান জানান। ২৫ মার্চ মাঝরাতে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি। এর ফলে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সালগুলো পরস্পর সম্পর্কিত এবং এর মাধ্যমেই বাঙালি জাতি মুক্তি লাভ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীদের বক্তব্য, “উক্ত জাতির মুক্তি ও উক্ত সালগুলো প…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর