শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সালের ধারাক্রম কিসের ইঙ্গিত বহন করে ? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকের সালের ধারাক্রম বাংলাদেশের স্বাধীনতা লাভের ধারাবাহিক ইতিহাসকে ইঙ্গিত করে । বাঙালি জীবন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা রেনেসাঁর মতোই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস । ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে বাংলা ভাষাভাষী কতিপয় মানুষের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রীয়ভাষার মর্যাদা লাভ করে। ১৯৫৪ সালের ১০ মার্চ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববাংলায় যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। কিন্তু পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালির এই আধিপত্য মেনে নিতে পারেনি। পরবর্তী সময়ে ১৯৬৬ সালের ছয় দফাভিত্তিক আন্দোলনে জাতীয় জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হয় । ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল তা বাঙালি জাতিকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। ১৯৭০ সালের নির্বাচনে অভূতপূর্ব সাফল্য লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তান শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। অবশেষে ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে । উপরের আলোচনার প্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকের সালের ধারাক্রম বাংলাদেশের স্বাধীনতা লাভের ইতিহাসকে ইঙ্গিত করে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সালের ধারাক্রম কিসের ইঙ্গিত বহন করে ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: ১৯৫২ ১৯৫৪ ১৯৬৬ ১৯৬৯ ১৯৭১

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

৬ দফা কর্মসূচি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন।

উত্তর

'তমদ্দুন মজলিস' ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন । ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 'তমদ্দুন মজলিশ' গঠন করা হয়। শুরু থেকেই এ সংগঠনটি রাষ্ট্রভাষার প্রশ্নে বাংলার পক্ষে অবস্থান নেয় । এ সংগঠনের উদ্যোগে 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' শীর্ষক পুস্তিকা প্রকাশ করে বাংলার পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তমদ্দুন মজলিশের উদ্যোগে ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' ।

উত্তর

উদ্দীপকের সালের ধারাক্রম বাংলাদেশের স্বাধীনতা লাভের ধারাবাহিক ইতিহাসকে ইঙ্গিত করে । বাঙালি জীবন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ভূমিকা রেনেসাঁর মতোই তাৎপর্যপূর্ণ ও সুদূরপ্রসারী। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দাসত্ব থেকে মুক্তির প্রয়াস । ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে বাংলা ভাষাভাষী কতিপয় মানুষের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে ১৯৫৬ সালের পাকিস্তান সংবিধানে বাংলা রাষ্ট্রীয়ভাষার মর্যাদা লাভ করে। ১৯৫৪ সালের ১০ মার্চ পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববাংলায় যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। কিন্তু পাকিস্তান শাসকগোষ্ঠী বাঙালির এই আধিপত্য মেনে নিতে পারেনি। পরবর্তী সময়ে ১৯৬৬ সালের ছয় দফাভিত্তিক আন্দোলনে জাতীয় জীবনের অধিকার প্রতিষ্ঠার দাবি উচ্চারিত হয় । ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের পতনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছিল তা বাঙালি জাতিকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। ১৯৭০ সালের নির্বাচনে অভূতপূর্ব সাফল্য লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তান শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। অবশেষে ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে । উপরের আলোচনার প্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যায় যে, উদ্দীপকের সালের ধারাক্রম বাংলাদেশের স্বাধীনতা লাভের ইতিহাসকে ইঙ্গিত করে ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ছয় দফা দাবি বাঙালির 'ম্যাগনাকার্টা' বা 'মুক্তির সনদ' নামে পরিচিত । ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত 'বাঙালির পক্ষে যে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন তা বাংলার মুক্তির সনদ হিসেবে খ্যাত। ছয় দফায় বলা হয়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং দেশের দুই অঞ্চলের মধ্যে সহজে বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে। উক্ত মুদ্রার পরিচালনার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের হাতে সব প্রকার ট্যাক্স ও কর ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে। তবে কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেডারেল ব্যাংকে জমা দেওয়া হবে। এতে আরও বলা হয়, সব প্রকার বৈদেশিক চুক্তি ও সহযোগিতার ব্যাপারে আঞ্চলিক সরকার দায়িত্ব পালন করবে। তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈদেশিক মুদ্রার চাহিদা যুক্তিযুক্ত হারে উভয় আঞ্চলিক সরকার কর্তৃক মেটানো হবে। তাছাড়া নিরাপত্তার জন্য আঞ্চলিক সরকার স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে। উপরের আলোচনা থেকে বলা যায়, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ৬ দফা কর্মসূচির গুরুত্বের কারণে একে বাংলার 'মুক্তির সনদ' বলা হয় ৷
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।