উদ্দীপকের প্রথম সালটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম সালটি তথা ১৯৬৬ সালে তাৎপর্য নিম্নে ব্যাখ্যা করা হলো : ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলের একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উত্থাপন করেন। উদ্দীপকেও ৬ দফা দাবিকে ইঙ্গিত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ছয় দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত বাঙালি পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই আন্দোলন প্রমাণ করে যে পুর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়, এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলের জনগণের একটি স্বতন্ত্র জাতিসত্তা আছে। ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে ও ৬ দফা দারুন অনুপ্রেরণা যোগায়। আইয়ুব বিরোধী আন্দোলনের ১১ দফায় ছয় দফা অন্তর্ভুক্ত ছিল। ফলে আন্দোলন গণআন্দোলনের রূপ নেয়। আর এই গণআন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম সরকারি কর্তৃত্বকে অস্বীকার করে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় বাঙালি জনগণ ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম সালটির তাৎপর্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর