দৃশ্য-২-এ বর্ণিত অর্থনৈতিক বৈষম্যের সাথে, বাংলাদেশের অভ্যুদয়ের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-২ এর খণ্ডচিত্রে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরা হয়েছে। এ অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। যে কারণে পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তানের মোট রপ্তানি থেকে যে অর্থ আসত তাতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল বেশি। পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রার দ্বারা পশ্চিম পাকিস্তানে শিল্প গড়ে উঠেছিল । উদ্দীপকের দৃশ্য: ২ এর সারণি বিশ্লেষণে দেখা যায়, পাকিস্তানের বৈদেশিক সাহায্যের ২০% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে এবং ৮০% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। অর্থনৈতিক শোষণ এতটাই তীব্র ছিল যে, পাকিস্তানের মোট বাজেটের ৭৫% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে এবং ২৫% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে । এ সময় বেশকিছু গুরুত্বপূর্ণ দপ্তর যেমন বিমান, নৌ, সেনা সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। এসব ক্ষেত্রে চাকরিও বেশি পেত পশ্চিম পাকিস্তানিরা । কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ১৫% ছিল পূর্ব পাকিস্তানের অধীনে এবং ৮৫% ছিল পশ্চিম পাকিস্তানের। সামরিক ক্ষেত্রেও চরম বৈষম্য বিরাজমান ছিল। ১৯৬০ থেকে ১৯৬৯ সালে পাকিস্তানের কেন্দ্রীয় বাজেটের ৫৬% প্রতিরক্ষা খাতে ব্যয় হয় এবং এর মাত্র ১০% পূর্ব পাকিস্তানে ব্যয় করা হয়। পূর্ব পাকিস্তানের প্রতি পাহাড়সম এ অর্থনৈতিক বৈষম্য দিনে দিনে বাঙালিদের মনে ক্ষোভের সৃষ্টি করছিল। এ তীব্র অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে এক সময় বাঙালি জাতি প্রতিবাদমুখর হয়ে ওঠে যা স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, পূর্ব পাকিস্তানের প্রতি এ অর্থনৈতিক বৈষম্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-২-এ বর্ণিত অর্থনৈতিক বৈষম্যের সাথে, বাংলাদেশের অভ্যুদয়ের সম্…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর