উদ্দীপকে দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত বিষয় পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। পূর্ব ও পশ্চিম পাকিস্তান ছিল ১৯৪৭ সালে কেবল ধর্মের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান রাষ্ট্রের দুটি অঞ্চল। উভয় অঞ্চলের মধ্যে ভৌগোলিক দূরত্ব ছিল প্রায় ১২০০ কিলোমিটার। ধর্ম ছাড়া কোনো বিষয়ে উভয় অঞ্চলের মানুষের মিল ছিল না। তার ওপর শুরু থেকেই কেন্দ্রের ক্ষমতায় থাকা পশ্চিম পাকিস্তানের অবাঙালি শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করতে থাকে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এ বৈষম্য ছিল প্রবল। রপ্তানি আয়ে পূর্ব পাকিস্তানের অবদান বেশি থাকলেও অর্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে । বাৎসরিক বাজেটের ৭৫% ভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, মাত্র ২৫% ভাগ ব্যয় হতো পূর্ব পাকিস্তানে। অথচ পূর্ব পাকিস্তান থেকে রাজস্ব আয় হতো শতকরা ৬২ ভাগ। সামরিক বাহিনীসহ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিদের আধিপত্য ছিল প্রকট। মোট কথা, সবক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করতো। উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ বলা হয়েছে, শুধু ধর্মীয় ঐক্যের ভিত্তিতে সৃষ্ট দেশের দুটি অঞ্চলের মানুষের জীবনধারায় মিল নেই। দুই অংশের মধ্যে অর্থনৈতিকসহ অন্যান্য বৈষম্যও প্রবল। পূর্বোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ?…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর