দৃশ্যপট-২ কিভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যপট-২ এ বঙ্গবন্ধুর ৭ই মার্চের উল্লেখ রয়েছে। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামী উদ্বুদ্ধ করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিকামীবজনতার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলনের দিকনির্দেশনা মূলক ভাষণ দেন। এ ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার ইতিহাস, নির্বাচনের জয়ের পরেও বাঙালির সাথে প্রতারণা এবং বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন। এই ভাষনে তিনি মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে ঘোষণা করেন, “...প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দে। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।” এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে ২৬ শে মার্চ আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিতভাবে বজ্রকণ্ঠ শিরোনামে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হতো। এটি মুক্তিযোদ্ধাদের জন্য অপরিসীম অনুপ্রেরণার উৎস ছিল। এ ভাষণের মূল মঞ্চ উজ্জীবিত হয়ে বাঙ্গালী দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই, ৩০ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর লাভ করে চূড়ান্ত বিজয়। তাই বলা যায়, ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামী উদ্বুদ্ধ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ কিভাবে বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করে? বিশ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর