শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-১-এ কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এ ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে । ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের ৫৬.৪০% জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় । বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে আবদুল জব্বার, আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ ঘটনাস্থলে শহীদ হন। অবশেষে ১৯৫৬ সালে প্রণীত পাকিস্তান সংবিধানে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দৃশ্য-১-এ দেখা যাচ্ছে, প্ল্যাকার্ডে রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই এবং কিছু বাংলা বর্ণমালার উল্লেখ রয়েছে। দৃশ্য-১ এর এই লেখাগুলো আমাদের মহান ভাষা আন্দোলনের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, দৃশ্য-১ এ ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

দৃশ্য-১-এ কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্য-১: দৃশ্য-২: বিষয় ক অঞ্চল খ অঞ্চল বৈদেশিক সাহায্য ২০% ৮০% কেন্দ্রীয় সরকারের চাকরি ১৫% ৮৫% সামরিক বাহিনী ১০% ৯০%

Combined · 2019

উত্তর

ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালে ঘোষণা করা হয়।

উত্তর

জাতীয়তাবাদ বলতে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি বিশেষ ঐক্যের অনুভূতিকে বোঝানো হলেও বস্তুত এটা হচ্ছে জাতীয়তা ও দেশপ্রেমের সমন্বিত চেতনা । জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। বস্তুত স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে একটি দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে। আর ব্যক্তির মনে এ অনুভূতিগুলো জাগ্রত হয় কেবল নিজ জাতীয়তার প্রতি সচেতনতা ও দেশপ্রেম থেকে ।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এ ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে । ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের ৫৬.৪০% জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় । বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে আবদুল জব্বার, আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ ঘটনাস্থলে শহীদ হন। অবশেষে ১৯৫৬ সালে প্রণীত পাকিস্তান সংবিধানে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দৃশ্য-১-এ দেখা যাচ্ছে, প্ল্যাকার্ডে রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই এবং কিছু বাংলা বর্ণমালার উল্লেখ রয়েছে। দৃশ্য-১ এর এই লেখাগুলো আমাদের মহান ভাষা আন্দোলনের কথাই স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, দৃশ্য-১ এ ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-২ এর খণ্ডচিত্রে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরা হয়েছে। এ অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। যে কারণে পূর্ব পাকিস্তান কখনও অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। পাকিস্তানের মোট রপ্তানি থেকে যে অর্থ আসত তাতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল বেশি। পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রার দ্বারা পশ্চিম পাকিস্তানে শিল্প গড়ে উঠেছিল । উদ্দীপকের দৃশ্য: ২ এর সারণি বিশ্লেষণে দেখা যায়, পাকিস্তানের বৈদেশিক সাহায্যের ২০% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে এবং ৮০% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। অর্থনৈতিক শোষণ এতটাই তীব্র ছিল যে, পাকিস্তানের মোট বাজেটের ৭৫% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে এবং ২৫% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে । এ সময় বেশকিছু গুরুত্বপূর্ণ দপ্তর যেমন বিমান, নৌ, সেনা সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। এসব ক্ষেত্রে চাকরিও বেশি পেত পশ্চিম পাকিস্তানিরা । কেন্দ্রীয় সরকারের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ১৫% ছিল পূর্ব পাকিস্তানের অধীনে এবং ৮৫% ছিল পশ্চিম পাকিস্তানের। সামরিক ক্ষেত্রেও চরম বৈষম্য বিরাজমান ছিল। ১৯৬০ থেকে ১৯৬৯ সালে পাকিস্তানের কেন্দ্রীয় বাজেটের ৫৬% প্রতিরক্ষা খাতে ব্যয় হয় এবং এর মাত্র ১০% পূর্ব পাকিস্তানে ব্যয় করা হয়। পূর্ব পাকিস্তানের প্রতি পাহাড়সম এ অর্থনৈতিক বৈষম্য দিনে দিনে বাঙালিদের মনে ক্ষোভের সৃষ্টি করছিল। এ তীব্র অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে এক সময় বাঙালি জাতি প্রতিবাদমুখর হয়ে ওঠে যা স্বাধীনতা আন্দোলনে রূপ নেয় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, পূর্ব পাকিস্তানের প্রতি এ অর্থনৈতিক বৈষম্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।