উদ্দীপকে বর্ণিত নির্বাচন সমূহ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ - তুমি কি একমত? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্বাচনসমূহ তথা ১৯৫৪ ও ১৯৭০ সালের নির্বাচন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে সাদৃশ্যপূর্ণ — উক্তিটির সাথে আমি একমত। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করতে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়। নির্বাচনে ৩০৯ টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। মুসলিম লীগ প্রায় মাত্র ৯ টি আসন। এ নির্বাচনকে বাংলাদেশ রাষ্ট্র জন্মের প্রধান ধাপ বলা হয়। কারণ এর মাধ্যমে পূর্ব বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বমুক্ত হওয়ার বিষয়ে সর্বপ্রথম রায় প্রদান করে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল বাঙ্গালীর মুক্তি প্রত্যাশিত চূড়ান্ত রায়। এ নির্বাচনে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের নিরঙ্কুচ বিজয় লাভ করে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতায় হস্তান্তরের গড়িমসি শুরু করে। ফলে বঙ্গবন্ধুর আহবানে বাঙালিরা মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে এবং ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। উদ্দীপকের দ্বিতীয় অংশে দুইটি নির্বাচনের কথা বলা হয়েছে। এ দুইটি নির্বাচন মানুষের মনে স্বাধীনতাবোধের জন্ম দেয় যার ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে। নির্বাচন দুটি উপরের আলোচিত ১৯৫৪ ও ১৯৭০ সালে নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের অনুপ্রেরণায় ১৯৭০ সালে নিয়ে সাধারণ নির্বাচনে বাঙালির প্রিয় দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পান নির্বাচন পরবর্তী ঘটনা ধারাবাহিকতায় বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এই কারণে প্রশ্নোক্ত উক্তির সাথে আমি একমত পোষণ করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্বাচন সমূহ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে স…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর