উদ্দীপকে বর্ণিত বৈষম্যের ধরনটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ফুটে উঠেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরু থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্ন বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। এইসব বৈষম্যর অন্যতম কারণ হলো অর্থনৈতিক বৈষম্য। পূর্ব পাকিস্তান রাজস্ব ব্যয়, উন্নয়ন, বৈদেশিক সাহায্য, আমদানি, রপ্তানির ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়। পাকিস্তানের মোট রপ্তানি আয়ের একটা বড় অংশ আসত পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট থেকে। কিন্তু এসব অর্থ দ্বারা পশ্চিম পাকিস্তানের শিল্প গড়ে উঠতো। আবার পূর্ব পাকিস্তানের উন্নয়নের ব্যয় করা হতো খুবই কম। সরকারি বাজেটের ৭৫% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের, ২৫% হতো পূর্ব পাকিস্তানের। পূর্ব পাকিস্তান থেকে রাজস্ব আয় ছিল প্রায় ৬২ শতাংশ। উদ্দীপকে দেখা যায়, একটি অঞ্চলে ধান ও পাটের মতো অর্থকরী ফসল থেকে প্রাপ্ত আয় চলে যায় শাসকদের অঞ্চলে। আর শাসকদের অঞ্চলে বাজেটের সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যয়ের মাধ্যমে কলকারখানা গড়ে ওঠে। সুতরাং বলা যায় যে, এসব বৈষম্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বৈষম্যের ধরনটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর