উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব অনস্বীকার্য। নিচে তা বিশ্লেষণ করা হলো : পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী মাত্র ৩.২৭% মানুষের মুখে ভাষা উর্দুকপ রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিলে ছাত্রসমাজ প্রতিবাদ গড়ে তোলে। ধীরে ধীরে এ প্রতিবাদ গণমানুষের আন্দোলনে পরিণত হয় এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের রক্তের বিনিময়ে শেষ হয়। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানরা যে পশ্চিম পাকিস্তানদের থেকে স্বাতন্ত্র্য এবং তাদের দাবি যে স্বাতন্ত্র্য খাতে প্রভাবিত হতে পারে এই শিক্ষা ভাষা আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়। এই আন্দোলন পূর্ব বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে। সংগ্রাম ছাড়া কোনো দাবি আদায় করা সম্ভব না তা এই আন্দোলনের ফলাফলের স্পষ্ট হয়ে যায়। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলা শিক্ষক, শ্রমিক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী, কৃষক ঐক্যবদ্ধ হন এবং দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এ আন্দোলনের ফলে আপামর ও বাঙালির ভেতরে এই চেতনা জাগ্রত হয় যে ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, অত্যাচারী শাসকরা মানুষের ভাষা ও বর্ণের ওপর আঘাত করলে মানুষ রাজপথে নেমে আসে। পরিশেষে জনতার দাবি প্রতিষ্ঠিত হয়। যা উপরে বর্ণিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ। আর বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত আন্দোলনটি হলো ভাষা আন্দোলন। যা বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর