বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয় - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং বহু ধারাবাহিক আন্দোলন সংগ্রামের চূড়ান্ত ফসল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পুর্ব পাকিস্তানদের উপর পশ্চিমাদের বিভিন্ন শোষণের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। তবে বাঙালি জাতীয়তাবাদ এর প্রথম বই প্রকাশ ১৯৫২ সালের ভাষা আন্দোলন। এছাড়াও ১৯৫৪ সালে যুক্তফ্রন্টে নির্বাচনে ও তার প্রতিফলন লক্ষ্য করা যায়। ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোর বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির পক্ষে ৬ দফা দাবি পেশ করেন। এসব দাবি বাঙালির শাসনতান্ত্রিক মুক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে এবং বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরনে ৬ দফার ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সরকার ৬ দফা আন্দোলন কে নস্যাৎ করতে ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা কর্মসূচি ঘোষণা করে এবং মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালে এক দুর্বার আন্দোলন গড়ে তুলেন। ফলে আইয়ুব খান মামলা প্রত্যাহার করেন এবং রাজনীতি থেকে পদত্যাগ করেন। এই আন্দোলনের বিজয়ের প্রভাবেই মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করলে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তি সংগ্রামের আহ্বান জানান। পরবর্তীতে ২৬ শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয়মাস যুদ্ধের শেষে ৩০ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অবশেষে ১৬ ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয়, বরং, ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সহ সকল ধারাবাহিক আন্দোলনের ফসল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা একদিনের ফসল নয় - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর