দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার করে অর্থনৈতিক ক্ষেত্রে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় এই দুই অংশের মধ্যে তেমন কোন উল্লেখযোগ্য অর্থনৈতিক বৈষম্য ছিল না। কিন্তু পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির ফলে অর্থনৈতিক ব্যবধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তানের অর্থনীতি কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত হওয়ায় এবং এখানে পূর্ব পাকিস্তানের কোন প্রতিনিধি না থাকায় পূর্ব পাকিস্তানের আদায় কৃত রাজস্ব পশ্চিম পাকিস্তানের পাচার হতে শুরু করে। পাকিস্তানের মোট রাজস্বের শতকরা ৬২ পূর্ব পাকিস্তান থেকে আসলেও তা থেকে মাত্র ২৫ ভাগ ছিল পুর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ। উদ্দীপকেও দৃশ্যপট-১ এ দেখা যায়, ধর্মের ভিত্তিতে সৃষ্ট কয় দেশের দুটি অংশের মধ্যে বৈষম্য প্রবল হতে থাকে। জাতীয় আয়ের সিংহভাগ পূর্বাঞ্চল থেকে আসলেও পশ্চিম অঞ্চলের উন্নয়নে তা ব্যয় করা হয়। তাই বলা যায়, দৃশ্যপট-১ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর