উদ্দীপকে উল্লিখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন — উক্তিটি যথার্থ। নিচে তা বিশ্লেষণ করা হলো : পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য শুরু করলে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সংঘটিত সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভাষা আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ৬ দফার গুরুত্ব অনেক। আর বঙ্গবন্ধুই ঐতিহাসিক ছয় দফার উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে ১৯৭০ সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে বাঙালি মুখ মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে চূড়ান্ত বিজয় লাভ করে। উদ্দীপকে দেখা যায়, নেতা শাসকগোষ্ঠীর শোষণের প্রতিবাদ করার পাশাপাশি মানুষকে সংঘবদ্ধ করেন এবং জেল খাটেন। অবশেষে তিনি স্বাধীনতার ডাক দেন। উক্ত নেতার কর্মকান্ডের সাথে স্বাধীন বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, এটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ে উদ্দীপকের নেতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এক এবং অভিন্ন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নেতা আর আমাদের বঙ্গবন্ধুর ভূমিকা এক ও অভিন্ন। বিশ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর