ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কিভাবে ভূমিকা রেখেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আন্দোলন তথা ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম তাদের অধিকার আদায়ের জন্য সচেতন হয়ে ওঠে। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে না চাওয়ায় ভাষাগত ঐক্যের ভিত্তিতে বাঙালি প্রতিবাদ করে। পরবর্তী সময়ে তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। এর ফলে বাঙালিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হয় এবং একটি সম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়। সেই সাথে অধিকার আদায় এর জন্যও এই আন্দোলন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে। যার ফলে বাঙালির সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে বৈপ্লববিক পরিবর্তন আসে। এ আন্দোলনের চেতনায় বাঙালি বুঝতে পারে নায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। মূলত ভাষা আন্দোলনের ফলে এবার আপামর বাঙালির ভেতর এই চেতনার জাগ্রত হয় যে ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই চেতনা ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদের জন্ম দেয়। আর জন্ম নেওয়া এই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ পাই। তাই বলা যায়, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ বিকাশে কিভাবে ভূমিকা রেখেছে? উদ্দীপ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর