যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি কি একমত? যুক্তিসহ মূল্যায়ন কর।
উত্তর: যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কাল অর্থাৎ, ১৯৭১ সালটি ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বক্তব্যের সাথে আমি একমত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক স্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদানের সাথে সাথেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, যা পরবর্তী ৯ মাস পর্যন্ত অব্যাহত ছিল। মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাঙালি জাতির স্বাধীনতা অর্জন ছিল সময়ের দাবিমাত্র। ত্রিশলক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাঙালি জাতির দীর্ঘ ২৪ বছরের শোষণ ও নির্যাতনের অবসান ঘটে। বিশ্বের বুকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। উদ্দীপকে যতিন বাবু ও শফিক সাহেবের মধ্যে বয়স ও ধর্মের পার্থক্য থাকলেও তারা উভয়ই ১৯৭১ সালে যে ঘটনার অভিজ্ঞতা লাভ করেন তা মূলত উপরে আলোচিত মুক্তিযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭১ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
যতিন বাবু ও শফিক সাহেবের একই ধরনের অভিজ্ঞতার সময়কালটি ছিল আমাদের দে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর