উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছে'- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত আন্দোলন তথা ভাষা আন্দোলনের সফলতায় বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল। উক্তিটি ঐতিহাসিকভাবেই যথার্থ এবং প্রমাণিত। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কেননা ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পূর্ব বাংলার জনগণ সর্বপ্রথম অধিকার সচেতন হয়ে ওঠে। পূর্ব পাকিস্তানিরা যে পশ্চিম পাকিস্তানদের থেকে স্বাতন্ত্র্য এবং তাদের দাবি যে স্বাতন্ত্র্য খাতে প্রবাহিত হতে পারে, এ শিক্ষা ভাষা আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়। এ আন্দোলন পূর্ব বাংলার জনগণকে সর্বপ্রথম সংগ্রামের অগ্নিমন্ত্রে দীক্ষিত করে। সংগ্রাম ব্যতীত কোনো দাবি আদায় করা সম্ভব না, তা এ আন্দোলনের ফলাফলে স্পষ্ট হয়ে যায়। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার শিক্ষক, শ্রমিক, ছাত্র, জনতা, বুদ্ধিজীবী, কৃষকরা ঐক্যবদ্ধ হন এবং দাবি আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এ আন্দোলনের ফলে আপামর বাঙালির ভেতর এই চেতনা জাগ্রত হয় যে, ধর্মের দিক থেকে বিভিন্নতা থাকলেও সাংস্কৃতিক দিক থেকে বাঙালিরা একই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ- ভাষা আন্দোলনের ফলেই ধর্মভিত্তিক জাতীয়তার পরিবর্তে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবোধের সৃষ্টি হয়। উপর্যুক্ত আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে, ভাষা আন্দোলনের ফলে সর্বপ্রথম পৃথক জাতিগোষ্ঠী হিসেবে বাঙালির চেতনা জাগ্রত হয়েছিল, আর এর ওপর ভিত্তি করেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হয়েছিল।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'উক্ত আন্দোলনটির সফলতায় বাঙালির জাতীয়তাবাদের বীজ রোপিত হয়…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর