যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যতিন বাবু ও শফিক সাহেবের জন্মসাল আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপ। পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা আসে। কিন্তু, বাঙালিরা তা মেনে নেয়নি এবং বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলন শুরু করে। এরই প্রেক্ষাপটে ১৯৪৮ সালে ২৫ মার্চ 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় এবং ভাষার দাবিতে আন্দোলন পরিচালনা করা হয়। ১৯৫২ সালে জানুয়ারি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকায় আসেন এবং এক জনসভায় ঘোষণা দেন- উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর পরই ৩০ জানুয়ারী 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠন করা হয় যার মাধ্যমে ভাষা আন্দোলন আরো বেগ পায়। আন্দোলনের ধারাবাহিকতায় ২১ শে ফেব্রুয়ারি সারাদেশব্যাপী হরতাল ও ভাষা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ শে ফেব্রুয়ারি জারিকৃত ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের গুলিতে জব্বার, বরকত, শফিকসহ অনেকে শহিদ হন। আর তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। উদ্দীপকে উল্লিখিত যতিন বাবুর ১৯৪৮ সালে এবং শফিক সাহেব ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন যা ভাষা আন্দোলনের সূত্রপাত ও ভাষা আন্দোলনের চরম পর্যায়কে তথা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সুদীর্ঘকালব্যাপী ভাষা আন্দোলনের ঘটনাকে মনে করিয়ে দেয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
যতিন বাবু এবং শফিক সাহেবের জন্ম সাল আমাদের কোন আন্দোলনের কথা মনে কর…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর