উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের ৫৬.৪০ ভাগ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা কি উপেক্ষা করে ১৯৪৮ সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং ১৯৫২ সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ সেই মিছিল গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আব্দুল জব্বার, আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ প্রমুখ শহীদ হন। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণীয় রাখতে নির্মিত হয়েছে শহীদ মিনার। উদ্দীপকেও দেখা যায়, নিল একুশে ফেব্রুয়ারি পথ ফেরিতে শহীদ মিনারে ফুল দিতে যায় এছাড়াও তাদের কলেজে আলোচনা সভায় একজন স্যার বলেন, “এই দিনটিতে ছাত্র-জনতা রাজপথের সংগ্রামে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহীদ হন এবং বাঙালির নায্য দাবি প্রতিষ্ঠা করে।” তাই বলা যায়, উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর