উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ভাষা আন্দোলন ছিল বাঙালির স্বাধীকার আন্দোলনের প্রথম পদক্ষেপ। পাকিস্তানের ৫৬.৪০ ভাগ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা কি উপেক্ষা করে ১৯৪৮ সালে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ এবং ১৯৫২ সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে পুলিশ সেই মিছিল গুলি বর্ষণ করে। পুলিশের গুলিতে আব্দুল জব্বার, আবুল বরকত, রফিক উদ্দিন আহমদ প্রমুখ শহীদ হন। ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে স্মরণীয় রাখতে নির্মিত হয়েছে শহীদ মিনার। উদ্দীপকেও দেখা যায়, ফাইয়াজ ফুল নিয়ে শহীদ মিনারের দিকে শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছে। তার পাশাপাশি রাস্তায়ও অনেক মানুষ তার মত ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য যাচ্ছে। যা ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আন্দোলনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর