শেয়ারFacebookWhatsApp

তোমার সাথে তোমার নানা-নানির জাতিসম্পর্ক কোন ধরনের

উত্তর: আমার সাথে আমার নানা-নানি, রক্ত সম্পর্কিত জ্ঞাতিসম্পর্কে আবদ্ধ। কারণ আত্মীয়তা সম্পর্কের স্বীকৃতি হলো রক্ত সম্পর্ক। জন্মগতভাবে রক্ত সম্পর্কের ভিত্তিতে যে জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয় তাকে রক্ত সম্পর্কীয় বন্ধন বলা হয়। যেমন- একজন ব্যক্তি তার পিতামাতা, সন্তানসন্ততি, নাতি-নাতনির সাথে রক্ত সম্পর্কিত। বন্ধনে সম্পর্কযুক্ত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

তোমার সাথে তোমার নানা-নানির জাতিসম্পর্ক কোন ধরনের

উদ্দীপক

যুথী ও মিরাজ দুজনই চাকরিজীবী হওয়ায় তাদের দুই সন্তান গৃহপরিচারিকার কাছেই থাকে। স্কুল থেকে ফিরে তারা টেলিভিশন ও কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত থাকে। সন্ধ্যার পর দুজন গৃহশিক্ষক এসে তাদের পড়া তৈরি করে দিয়ে যায়। দীর্ঘদিন এক জায়গায় থাকলেও তাদের এপার্টমেন্টের অন্য বাসিন্দাদের সাথে তেমন জানাশোনা নেই। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

উত্তর

গ্রাম সমাজে বর্ধিত পরিবার বেশি দেখা যায়।

উত্তর

আমার সাথে আমার নানা-নানি, রক্ত সম্পর্কিত জ্ঞাতিসম্পর্কে আবদ্ধ। কারণ আত্মীয়তা সম্পর্কের স্বীকৃতি হলো রক্ত সম্পর্ক। জন্মগতভাবে রক্ত সম্পর্কের ভিত্তিতে যে জ্ঞাতিসম্পর্কের সৃষ্টি হয় তাকে রক্ত সম্পর্কীয় বন্ধন বলা হয়। যেমন- একজন ব্যক্তি তার পিতামাতা, সন্তানসন্ততি, নাতি-নাতনির সাথে রক্ত সম্পর্কিত। বন্ধনে সম্পর্কযুক্ত।

উত্তর

উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবার হলো অণু পরিবার। পরিবার হচ্ছে মানবসমাজের মৌলিক এবং ক্ষুদ্রতম প্রাচীন সংগঠন। সামাজিক জীবনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার তাগিদে মানব সৃষ্টির উষালগ্ন থেকে গড়ে উঠেছে পরিবার। বস্তুত মানবসমাজের ক্রমবিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। আমাদের সমাজে পরিবারের বিভিন্ন ধরন পরিলক্ষিত হয়। উদ্দীপকে চাকরিজীবী স্বামী-স্ত্রী যুথী ও মিরাজ মিলে যে ধরনের পরিবার গড়ে তুলেছে তাকে অণু পরিবার বলে আখ্যায়িত করা যায়। পরিবারের আকারের ভিত্তিতে পরিবার হলো তিন প্রকার। এ তিন প্রকারের মধ্যে একটি হলো অণু পরিবার। স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান-সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে অনু পরিবার বলে। ধরনগত দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকের যুথী ও মিরাজের পরিবার হলো অণু পরিবার।

উত্তর

উদ্দীপকের পরিবারটিতে আধুনিক যুগের প্রযুক্তিনির্ভর নানা উপাদানের ভিন্ন ভিন্ন প্রভাব রয়েছে বলে আমি মনে করি। পরিবার হচ্ছে 'সমাজের মৌলিক এবং ক্ষুদ্রতম সংগঠন। পরিবারের সঙ্গেই মানুষের অতি আন্তরিক এবং অনেকটা অকৃত্রিম সামাজিক মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হয়। পরিবার সমাজকাঠামোর মৌল অঙ্গ সংগঠন। সামাজিক জীবনকে সুন্দরভাবে পরিচালনার তাগিদে গড়ে উঠেছে পরিবার। সামাজিক ক্রিয়াকর্মের অধিকাংশই পরিবারকে কেন্দ্র করে পরিচালিত হয়। উদ্দীপকে যুথী ও মিরাজের পরিবারটির দ্বারা শহর বা নগর সমাজের পরিবারের সংস্কৃতিকে ইঙ্গিত করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে পরিবারের পরিবর্তনশীলতার বিষয়টি ফুটে উঠেছে। শহুরে পরিবারের সদস্যগণকে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে দেখা যায়। সেজন্য পরিবারের এক একজন সদস্য এক এক কর্মের দক্ষতার অধিকারী। এক্ষেত্রে প্রত্যেকের এক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। শহুরে সমাজে এক একটি পরিবার বিভিন্ন অঞ্চল থেকে এসে একটি নির্দিষ্ট, স্থানে বাস করে। অনেক ক্ষেত্রে তা হয় ক্ষণস্থায়ী। সেজন্য পরিবারের সদস্যগণ কেবল নির্দিষ্ট সময়ের জন্য এক একটি এলাকায় বাস করে। সেক্ষেত্রে সামাজিক দিক দিয়ে তারা থাকে স্বতন্ত্র। তাছাড়া বিভিন্ন পেশাজীবীগণ তাদের নিজ নিজ পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রয়াসী। সেজন্য অন্যান্য পেশার পরিবারগুলোর সাথে একান্ত প্রয়োজন ব্যতীত ঘনিষ্ঠতা গড়ে ওঠে না। আবার শহরের পরিবারের বাচ্চারা। খেলার মাঠে না গিয়ে টেলিভিশন, কম্পিউটার, ভিডিও গেমস ইত্যাদি নিয়ে খেলে। এসব পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব থাকে গৃহশিক্ষকের ওপর। আর সার্বক্ষণিক দেখভার করে গৃহপরিচারিকা। উদ্দীপকের ঘটনাটিতে, পরিবারের পরিবর্তনশীলতার উল্লিখিত সকল প্রভাবই বিদ্যমান রয়েছে দেখা যায়।.
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।