শেয়ারFacebookWhatsApp

সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?

উত্তর: সমাজের ক্ষুদ্রতম সংগঠন হলো পরিবার

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি?

উদ্দীপক

মনিরুল শাহ শহরে চাকরি করে। গ্রামে তার বাবা-মা, ভাইবোন, চাচা-চাচি, দাদি ও খালারা বসবাস করে। শহরে চাকরি করার সুবাদে বিয়ের পর তাকে নতুনভাবে পরিবার গঠন করতে হয়েছে। বর্তমানে শহর এলাকায় মনিরুল শাহের গঠিত এরূপ পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রংপুর সরকারি কলেজ

উত্তর

সমাজের ক্ষুদ্রতম সংগঠন হলো পরিবার

উত্তর

বিবাহ হলো একটি সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। বিবাহের সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত সমাজবিজ্ঞানী এডওয়ার্ড ওয়েস্টার মার্ক তার "The History of Human MarriageMarriage^{\prime} গ্রন্থে বলেন, "বিবাহ হচ্ছে নারী ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্তই স্থায়ী হয় না, বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়।"

উত্তর

উদ্দীপকে শহরে গঠিত মনিরুলের পরিবারের ধরন হলো নয়াবাস পরিবার। বাংলাদেশের সমাজে বিবাহোত্তর বসবাসের ভিত্তিতে তিন ধরনের পরিবারের অস্তিত্ব লক্ষ করা যায়। যথা- ১. পিতৃবাস পরিবার, ২. মাতৃবাস পরিবার ও ৩. নয়াবাস পরিবার। উদ্দীপকের দিকে লক্ষ করলে আমরা দেখতে পাই, যৌথ পরিবারের সদস্য মনিরুল তার পেশার কারণে বিয়ের পর আলাদাভাবে বসবাস করতে হচ্ছে। তার এ ধরনের পরিবারকে নয়াবাস পরিবার বলে। নব বিবাহিত দম্পতি বিবাহের পর যখন স্বামীর পিতার গৃহে কিংবা স্ত্রীর পিতার গৃহে গমন না করে নিজেরা স্বতন্ত্রভাবে বসবাস শুরু করে যে পরিবার গড়ে তোলে তাকে নয়াবাস পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমান পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার প্রথা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের সমাজেও নয়াবাস পরিবারের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন ও নগরায়ণের ফলে অনেকেই শহর বা শিল্প এলাকার বিবাহোত্তর নয়াবাস জীবন কাটায়। নয়াবাস রীতিতে বিবাহিত দম্পতি তাদের কারোরই বাবা-মার সঙ্গে কাটাতে হয় না। নতুন কোনো জায়গায় বসবাস করতে হয়। নয়াবাস রীতি নানা কারণে বৃদ্ধি পাচ্ছে এবং জনপ্রিয়তা অর্জন করছে।

উত্তর

উদ্দীপকে মনিরুল শাহ পূর্বে যৌথ পরিবারের বসবাস করেছিল। নানা কারণে এ ধরনের পরিবার সংকুচিত হয়ে যাচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশ গ্রামপ্রধান দেশ। আর এ গ্রামাঞ্চলের অধিকাংশ পরিবারগুলো ঐতিহ্যগতভাবে যৌথ পরিবার। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবারের সমষ্টি হলো যৌথ পরিবার। 1 অন্যভাবে বলা যায়, যখন নববিবাহিত দম্পতি পৃথক বাসগৃহের পরিবর্তে একই পরিবারে বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচি এবং কাজিনদের সাথে বসবাস শুরু করে তখন সে পরিবারকেই যৌথ পরিবার ব্যবস্থা বলা হয়ে থাকে। যৌথ পরিবার আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যমণ্ডিত পরিবার। তবে শহরাঞ্চলেও দু-চারটি যৌথ পরিবার যে দেখা যায় না তা কিন্তু নয়। শহরেও যৌথ পরিবারের অস্তিত্ব বিদ্যমান। যৌথ পরিবার ব্যবস্থায় সবাইকে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়। এখানে কেউ ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারে না। অর্থনৈতিক দায়-দায়িত্ব সবাই ভাগাভাগি করে নেয়। এমনই একটি পরিবারে উদ্দীপকের মনিরুল শাহ বেড়ে ওঠে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সমাজের ক্ষুদ্রতম সংগঠন কোনটি? | Prosthuti