শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশের সমাজে সাধারণ রীতি হিসেবে কোন ধরনের বিবাহ। ব্যবস্থা বহু প্রচলিত রীতি?

উত্তর: বাংলাদেশের সমাজে সাধারণ রীতি হিসেবে এক বিবাহ ব্যবস্থা বহুল প্রচলিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

বাংলাদেশের সমাজে সাধারণ রীতি হিসেবে কোন ধরনের বিবাহ। ব্যবস্থা বহু প…

উদ্দীপক

'ক, সামাজিক সার্বজনীন প্রতিষ্ঠান, জৈব একক, সন্তান জন্মদান ও প্রতিপালনের জন্য যথার্থ ও স্থায়ী একটি দল এবং সমাজের মৌলিক একক। 'খ, সন্তান জন্মদান ও পালনের চুক্তি, নারী ও পুরুষের আইন ও সমাজস্বীকৃতি স্থায়ী সম্পর্ক। বংশ রক্ষা, আত্মীয়তার বন্ধন মজবুত করা ও সম্পত্তি' রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা

উত্তর

বাংলাদেশের সমাজে সাধারণ রীতি হিসেবে এক বিবাহ ব্যবস্থা বহুল প্রচলিত।

উত্তর

এক সময় বিয়ের ব্যাপারে অসম বয়সকে গুরুত্ব দেওয়া হতো। অর্থাৎ স্ত্রীর বয়স স্বামীর বয়সের থেকে কম হতে হবে। বর্তমানে বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রী ও পরিবারের পছন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে পাত্র-পাত্রীর বয়স, সামাজিক মর্যাদা, রুচি, শিক্ষা ও পাত্রের আর্থিক সামর্থ্যের ওপর অধিক গুরুত্বারোপ করা হয়।

উত্তর

উদ্দীপকের 'ক' যে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেয় তা হলো পরিবার। পরিবার নামক প্রতিষ্ঠান ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে বিবাহ। মানব সমাজের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পৃথিবীতে এমন কোনো সমাজ নেই যেখানে পরিবার নামক এ প্রাথমিক সংগঠনটির অস্তিত্ব নেই। পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের এক বিশ্বজনীন রূপ। পরিবার সমাজের প্রাথমিক ধাপ। উদ্দীপকের 'ক' অংশে পরিবারের কতিপয় বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে। পরিবারের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে এবং পরিবারই তার প্রাথমিক শিক্ষা কেন্দ্র। একটি শিশু তার প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই গ্রহণ করে। পরিবারের সদস্যদের মুখের ভাষায় সে কথা বলতে শিখে এবং পরিবারের মাধ্যমে তার সামাজিকীকরণ হয়। পরিবারেই মানুষ জৈবিক প্রয়োজন মেটায়। সন্তানাদির জনাদান ও লালন-পালনের ক্ষেত্রে যথেষ্ট সুস্পষ্ট ও স্থায়ী ভূমিকা পালন করে পরিবার। মোট কথা একটি শিশুর প্রাথমিক বেড়ে ওঠা ও বেঁচে থাকা পুরোপুরি পরিবারের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, ব্যক্তিজীবনে পরিবারের ভূমিকা ব্যাপক।

উত্তর

উদ্দীপকের 'খ'-এর বিষয়টি হলো বিবাহ প্রথা। উদ্দীপকের শেষ লাইনটি হলো বংশ রক্ষা, আত্মীয়তার বন্ধন মজবুত করা ও সম্পত্তি রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বিবাহের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। সাধারণ ভাষায় বিবাহ বলতে বোঝায় একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সমাজ স্বীকৃত সম্পর্ক। পুরুষ ও নারীর সহজাত জৈবিক চাহিদাকে বিবাহ স্থায়ী পবিত্র বন্ধনে আবদ্ধ করে। বিবাহের মাধ্যমে মানুষ সংসার স্থাপন করে। স্বামী স্ত্রী একসাথে বসবাস করার বৈধতা পায়। অনেক সমাজবিজ্ঞান বিবাহকে সন্তান জন্মাদান ও পালনের চুক্তি বলেছেন। বিবাহের মাধ্যমে সন্তান জন্মদান বৈধতা পায়। স্বামী স্ত্রী হয় পিতা- মাতা। বিবাহ নারী ও পুরুষের বন্ধনকে আইন ও সমাজস্বীকৃত স্থায়ী সম্পর্ক হিসেবে ঘোষণা দেয় ও জন্ম নেওয়া সন্তানদের মাধ্যমে বংশ রক্ষা করা হয়। এ বিবাহের মাধ্যমে আত্মীয়তার বন্ধন মজবুত হয়। বিবাহ না থাকলে কারো সম্পদ রক্ষার কোনো শৃঙ্খলা থাকত না। মোটকথা বিবাহ সার্বজনীন প্রতিষ্ঠান, আর এই বিবাহের গুরুত্ব পৃথিবীর যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে বেশি।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।